চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের আত্মহত্যা: এবার বানসালিকে জেরা করবে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০২, জুলাই ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত ২৭জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন ‘রামলীলা’ খ্যাত তারকা নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।

সুশান্তের সঙ্গে সঞ্জয়লীলা বানসালির কোনো সম্পর্ক নেই, কিংবা এই নির্মাতার ছবিতে অভিনয়ও করেননি সুশান্ত। তাহলে তাকে কেন পুলিশি জিজ্ঞাসাদ?

মূলত এর পেছনে রয়েছে যশরাজ ফিল্মস। কারণ মুম্বাই পুলিশ খতিয়ে দেখেছে যে, বলিউডের এই বিখ্যাত প্রোডাকশন হাউজের সঙ্গে সুশান্তের তিনটি ছবি করার চুক্তি ছিলো। শুদ্ধদেশি রোমান্স ও ব্যোমকেশ বক্সী নামে দুটি ছবি করেও ফেলেছিলেন তিনি। তবে তৃতীয় ছবি ‘পানি’ নিয়েই চলছিলো ঝামেলা।

জানা গেছে, যশরাজ ফিল্মসের সাথে সুশান্তের তৃতীয় ছবি ‘পানি’র জটিলতার কারণে ১১ মাস এই অভিনেতাকে অন্য ছবিতে সই করতে দেননি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। আর সেই সময়েই সঞ্জয়লীলা বানসালি তার সুপারহিট ছবি ‘রামলীলা’ করতে প্রস্তাব করেছিলেন সুশান্তকে। কিন্তু যশরাজের কারণে সেই ছবি করতে পারেননি তিনি। যার ফলে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন সুশান্ত।

আর এসব বিষয়ের সত্যতা যাচাই করতেই ‘রামলীলা’র নির্মাতা বানসালিকে ডেকেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস বলছে, আগামি কয়েকদিনের মধ্যেই মুম্বাইয়ের বান্দ্রা থানায় গিয়ে বানসালিকে দেখা করতে বলা হয়েছে।

তবে শুধু বানসালিকে একা নয়, ডাকা হয়েছে শেখর কাপুরকেও। কারণ সুশান্তকে নিয়ে যশরাজের ব্যানারে ‘পানি’ চলচ্চিত্রটি করার কথা ছিলো তার। এছাড়া সুশান্তের মৃত্যুর পর বেশকিছু বিস্ফোরক টুইট করেছিলেন শেখর। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়টিও খতিয়ে দেখবেন।

ট্যাগ: আত্মহত্যাজেরাপুলিশবলিউডবানসালিরামলীলাসুশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: উপসর্গমুক্ত হওয়ার ১৪ দিন পর কাজে ফেরা যাবে

পরবর্তী

সবচেয়ে কম সুবিধাপ্রাপ্ত নিরহংকারী কর্মচারীর প্রতীক গ্রামপুলিশ: হাইকোর্ট

পরবর্তী

সবচেয়ে কম সুবিধাপ্রাপ্ত নিরহংকারী কর্মচারীর প্রতীক গ্রামপুলিশ: হাইকোর্ট

১৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন হার্ভে কর্তৃক হয়রানির শিকার নারীরা

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT