কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামালের গ্রেপ্তার চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু রবিবার এই লিগ্যাল নোটিশ পাঠান। সরষ্ট্র সচিব, আইজিপি ও বিটিআরসি’র চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠান হয়।
নোটিশে দাবি করা হয়েছে সুলতানা কামালের বক্তব্য কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য উল্লেখ করে তার গ্রেপ্তার দাবি করা হয়েছে।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে যথাযথ ব্যাবস্থা গ্রহনে ব্যার্থ হলে পরবর্তি আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।







