চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রকৃতিকে উন্নয়নের মাঝখানে রাখতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৯, জুন ২০২৩
পরিবেশ
A A

প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে পরিবেশের প্রতি দায়বদ্ধ হওয়ার দাবিতে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশ সমাবেশ’। এসময় দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কর্মকাণ্ডের মাঝেও প্রকৃতিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। এই সমাবেশে অংশ নিয়েছিল মানবাধিকার সুরক্ষায় কর্মরত ১৪টি সংগঠন। 

গতকাল ১৮ জুন রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে “প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় জাগো বাংলাদেশ” স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওই ‘পরিবেশ সমাবেশ’।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, মানুষ একা বাঁচতে পারে না। মানুষ হিসেবে বাঁচতে হলে সকল অনুষঙ্গই আমরা প্রকৃতি থেকে পাই। আদিবাসীদের মতো সবাইকেই প্রকৃতি নিয়ে বাঁচতে হবে। পরিবেশ বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিবেশবিদ ও বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে যতদিন আমরা বিদ্যুৎ উৎপাদন করবো ততদিন পর্যন্ত পৃথিবী উত্তপ্ত থাকবে। পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ পৃথিবী রেখে যেতে চাইলে পরিবেশ রক্ষা করতে হবে। প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন করতে হবে।

আদিবাসী নেতা সঞ্জিব দ্রং বলেন, উন্নয়ন মানে বড় বড় অট্টালিকা নয়, নদী দখল, বন উজার করে মুনাফা অর্জন নয়, এ উপলব্ধি থাকতে হবে আমাদের নীতি নির্ধারকদের। পাহাড় কেটে, বন বিনাশ করে, পরিবেশ ধ্বংস করে উন্নয়নের চিন্তা করা পাপ।

মানবাধিকারকর্মী শিরিন হক বলেন, আমরা যদি নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি পাই তবেই একটি জনবান্ধব পরিবেশবান্ধব নীতি ও আইন পাওয়া সম্ভব।

Reneta

এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আজকে পরিবেশ রক্ষার যুদ্ধে আমরা হেরে যেতে পারি না। পাহাড় কেটে, নদী ভরাট করে, প্রকৃতি ধ্বংস করে যারা উন্নয়ন করছেন তারা কেউ আইনের উর্ধ্বে নয়। আমাদের আরও সচেতন হতে হবে। সচেতন হয়ে জবাবদিহিতা চাইতে হবে। আজ অথবা কাল আমাদের জিততেই হবে।

পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় কর্মরত ১৪টি সংগঠনের (এএলআরডি, বেলা, বারসিক, বাপা, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, সিসিডিবি, কাপেং ফাউন্ডেশন, আদিবাসী ফোরাম আইপিডিএস, ইনসিডিন- বাংলাদেশ, কারিতাস, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, এবং রিভারাইন পিপল) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচি।

এতে বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিবেশবিদ, শিক্ষক, গবেষক, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং পরিবেশ সুরক্ষায় আন্দোলনরত ব্যক্তি ও সংগঠন উপস্থিত ছিলেন। এছাড়াও, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাস্কৃতিক ব্যক্তিত্ব গান, আবৃত্তি এবং নাটক পরিবেশনা করেছেন। আয়োজক সংস্থাসমূহের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শুনান পাভেল পার্থ, পরিচালক বারসিক।

আলোচনা করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বেলা; শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি; আমিরুল রাজিব, সমন্বয়কারি, সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন; শিরিন হক, মানবাধিকারকর্মী এবং প্রতিষ্ঠাতা সদস্য, নারীপক্ষ; ড. সোমা দে, সহযোগী অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্বিবিদ্যালয়; অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, চেয়ারম্যান, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড বিশ্বিবিদ্যালয় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশপ্রকৃতিবেলাসুলতানা কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের আহ্বানে ইরান-ইসরায়েলের হামলা স্থগিত

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বাড়তে পারে গরম, বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

জুন ৯, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

জুন ৯, ২০২৬

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT