আন্তর্জাতিক

সুর পাল্টালেন মাহাথির, বদলাচ্ছে না বিতর্কিত আইন

সুর পাল্টালেন মাহাথির, বদলাচ্ছে না বিতর্কিত আইন

নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও ভুয়া সংবাদ প্রচার বিষয়ক বিতর্কিত একটি আইন সংশোধন করবে না মালয়েশিয়া। দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, বিগত সরকারের সময় প্রণয়ন করে যাওয়া ভুয়া খবর যাচাই বিষয়ক এই আইনটির যথাযোগ্যতা তারা পূর্ণ নিরীক্ষা করবে।

মাহথিরের আগের সরকারের সংসদ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই আইনটি পাশ করে। যদিও এটিকে প্রথম থেকেই বাক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা হচ্ছে। এমনকি মাহথিরকে ওই আইনের আওতায় গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।

কিন্তু নির্বাচিত হবার পর তিনি নিজেই আর আইনটি সংশোধন করতে ইচ্ছুক নন। তিনি বলেছেন, যে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত।

মালয়েশিয়া এই বিতর্কিত কালো আইনের অধীনে, মিথ্যা বিষয়বস্তু ছড়িয়ে দেয়ার জন্য দোষী সাব্যস্ত যে কেউ, ছয় বছর জেল বা ৫ লাখ মালেশিয়ান রিঙ্গিত (প্রায় দেড় কোটি টাকা) অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

আইনটি এ বছরের এপ্রিলে জারি করা হয়।সুর পাল্টালেন মাহাথির, বদলাচ্ছে না বিতর্কিত আইননির্বাচনী প্রচারণায় মাহথির বলেছিলেন, তার দল ক্ষমতায় এলে তারা এই আইনটি বাতিল করবে। এমনকি নির্বাচিত হবার আগে মাহথিরকেও ভুল খবর প্রচারণার জন্য এই আইনের আওতায় আনতে যাচ্ছিল মালয়েশিয়া।

কিন্তু রোববার তিনি সুর পাল্টালেন। মাহাথির বলেন, যদিও আমি ব্যাক্তিগতভাবে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু দুটোরই একটা সীমা থাকা দরকার।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…