চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুর আর তারার মেলায় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১২:৪৭ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৫
বিনোদন
A A

জমকালো সব বর্ণিল আয়োজনে ১০ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আসরকে ঘিরে মিরপুর ইনডোর স্টেডিয়ামে বসেছিলো সঙ্গীত জগতের তারাদের মেলা।

আলোর ঝলকানি আর আষাঢ়ের বৃষ্টি যেনো এককার করেছিলো এবারের মঞ্চ। সন্ধ্যায় উপমহাদেশের কোকিল কণ্ঠ সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন’র দেশাত্মবোধক গান ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার’ গানটির সঙ্গে অর্ধশত নৃত্যশিল্পীর বর্ণিল কোরিওগ্রাফির মধ্য দিয়ে উপমহাদেশের সবচে বড় সঙ্গীত আয়োজন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র পর্দা ওঠে সবার মাঝে।

দেশের একমাত্র এই সঙ্গীত সম্মাননা অনুষ্ঠানে প্রতিবার সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল তারাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। দশম সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা জানানো হয় সংগীতের জীবন্ত কিংবদন্তী সবার ‘খালামনি’ ফেরদৌসী রহমানকে।

বিশাল আলোর মঞ্চে দেশবরেণ্য এই গুনী শিল্পীর হাতে ক্রেষ্টের পাশাপাশি সম্মাননা স্বরূপ এক লাখ টাকার চেক ও উত্তরীয় পড়িয়ে দেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) এর হেড অফ কমিউনিশন্স অ্যান্ড পিআর তসলিম আহমেদে।

সম্মাননার পর বাংলা গানের ভূবনের সূর্য প্রতীম এ শিল্পীকে সম্মান জানানোর জন্য উপস্থিত থাকা দর্শক ১ মিনিট তার প্রতি শ্রদ্ধা জানান।

সম্মাননা গ্রহণ করার পর ‘রূপ নগরের’ রাজকন্যা ফেরদৌসী রহমান অশ্রুসিক্ত চোখে রবীন্দ্রনাথের গানের ভাষায় বলেন,‘এতো সম্মান সত্যি নাহি আমার সাজে’। গানের ভূবনে যা দিয়েছি তার চেয়ে অনেক গুণ বেশি সম্মান পেয়েছি।

Reneta

ভবিষ্যতে এই আয়োজনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কিছু পরিবর্তনের কথাও জানান আয়োজকরা।

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডটি দশ বছরে পা দিয়েছে, ব্যাপারটা সত্যিই গল্পের মতো। এই মিউজিক অ্যাওয়ার্ডটি মূলত গতবছরের সিডি বা ক্যাসেট বাজারে বেরিয়েছে কিংবা টেলিভিশন বা রেডিও গান থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে গানটিকে নির্বাচিত করা হয়। এবং গুনী শিল্পীরা নির্বাচিত করে থাকেন বছরের সেরা শিল্পীকে।

চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, আজকে আমাদের দেশে সঙ্গীত যে সমৃদ্ধি অর্জন করেছে এর পেছনে দুই একজন মানুষ যে সাধনা যে ত্যাগ স্বীকার করেছেন তার ভিতরে অন্যতম একজন ফেরদৌসী রহমান। তাকে সম্মানিত করতে পেরে চ্যানেল আই সম্মানিত হয়েছে।

এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। দেশের নামি-দামি শিল্পীদের সুরের মূর্ছনায় ভাসতে থাকে আমন্ত্রিত দর্শকরা। তারুণ্যের নায়ক রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের গান নিয়ে তপন মাহমুদ এবং ফেরদৌস আরা উদাস করেন দর্শকের মন। উদীয়মান শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ছিল লালনের গান।

প্রবীন শিল্পীদের সঙ্গে নবীন শিল্পীরা মাতিয়ে রেখেছিলো মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চ। দিনাত জাহান মুন্নি, তাহসান, কোনাল, কনা, আরিফ, জনি খন্দকার, শফিক তুহিন রন্টি দাশ, শাকিলা, ইমরান, ঝিলিকদের মতো এই প্রজন্মের শিল্পীরা তাদের গানে পাগল করেছিলো দশর্কদের মন।

দর্শকের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে ছিলো রূপালী পর্দার জনপ্রিয় গানের সঙ্গে শিল্পীদের পরিবেশনা। মঞ্চ থেকে স্মরণ করা হয় প্রয়াত জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে। ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না ঝড়ে আজকে যাবো না ঘরে ফিরে’ সুপারহিট গানে হৃদয় কাঁপানো নাচ পরিবেশন করেন এই প্রজন্মের নায়ক আনিসুর রহমান মিলন এবং নায়িকা তমা মির্জা। ছিলো নায়ক ওমর সানির মঞ্চ মাত করা পরিবেশনা। আর পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া।

নাচ গানের মন মাতানো সব ডিসপ্লের ফাঁকে ফাঁকে প্রদান করা হয় ১৮টি বিভাগের পুরস্কার। এরমধ্যে ক্রিটিক বিভাগে মোট ১২টি পুরস্কার দেয়া হয়। বরেণ্য শিল্পীরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

দশম সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ীরা

রবীন্দ্রসংগীত ক্যাটাগরিতে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন অ্যালবাম (সন্ধ্যাদ্বীপের শিখা), নজরুল ক্যাটাগরিতে খায়রুল আনাম শাকিল অ্যালবাম(বেণুকা), লোক সঙ্গীতে কিরণচন্দ্র রায় অ্যালবাম(কোন কালে তোর হবে দিশে),

নবাগত শিল্পী- স্মরণ(কাছে আসতে মানা), সঙ্গীত পরিচালচক- নবীক খান(তুমি পাশে বলে কি সুন্দর), সেরা গীতিকার-জুলফিকার রাসেল, ছায়াছবির গান(প্রথম একটি মুখ)সিনেমা ভালোবাসা আজকাল, কাভার ডিজাইন- সৈয়দ কামাল, সাউন্ড ইঞ্জিনিয়ার- মিশাইল কবির(ফেরা), সেরা ব্যান্ড- চিরকুট অ্যালবাম (যাদুর শহর), মিউজিক ভিডিও নির্মাতা- শুভব্রত সরকার (তোমাকে ছাড়া)।

এছাড়া পুপলার চয়েস বিভাগে পাঁচটি পুরস্কার প্রদান করা হয়। এরমধ্যে আধুনিক গানে তাহসান (নিমন্ত্রণ), সেরা ব্যান্ড- জলের গান(অতল জলের গান)নবাগত শিল্পী- স্মরণ (কাছে আসতে মানা), ছায়াছবির গানে চন্দন সিনহা, আমি নিঃস্ব হয়ে যাবো জানো না(পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী),ফিউশননে কৃষ্ণ কলি (বনফুল)।

শুরুটা যেমন সাবিনা ইয়সামিন,শেষ জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি আইয়ুব বাচ্চুর গিটারের ঝংকার।তার ঝংকারে ইনডোর স্টোডিয়ামে ভাসতে থাকে পুরোটা সময় জুড়ে।

সুরের ইন্দ্রজালে মুগ্ধ হওয়ার এই অনুষ্ঠানটি দর্শক ৩১ জুলাই দুপুর ৩ টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT