নবীন ও প্রবীণদের মিলন মেলায় দশমবারের মতো মিরপুর ইনডোর স্টেডিয়ামে আগামীকাল বসছে সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড। এ আয়োজনকে সামনে রেখে এরই মধ্যে চলছে জমজমাট মহড়া।
বিশাল এ আয়োজনে জাতীয় পর্যায়ের শিল্পীদের সঙ্গে থাকবে নতুন প্রজন্মের শিল্পীরা। সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডের এবারের থিম ‘তারুণ্যের জয়গান’। প্রতিটি পরিবেশনায় যেনো তারুণ্যের ছোঁয়া থাকবে এবারের আসরে।
প্রতিবারের মতো এবারও সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা জানানো হবে দেশ বরণ্যে গুণী শিল্পী ফেরদৌসী রহমানকে। আগামীকাল সন্ধ্যা সাতটায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে বসবে হাজারো সঙ্গীত শিল্পীদের মিলন মেলা।







