চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরমা নদীতে ১৯ হাজার টন প্লাস্টিক বর্জ্য!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A

সিলেটের সুরমা নদী বর্জ্য ভাগারে পরিণত হয়েছে। ২০২১ সালে জমেছে হয়েছে ১৯ হাজার টন প্লাস্টিক বর্জ্য। 

সিলেট সিটি করপোরেশন প্রতিদিন প্রায় ৫৪ টনের মতো প্লাস্টিক বর্জ্য ফেলে সুরমা নদীতে, যার মধ্যে বেশির ভাগই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি স্যাশে, প্লেট, চামচ এবং ব্যক্তিগত ব্যবহারের পণ্য।

বুধবার ২৬ জানুয়ারি ভার্চ্যুয়ালি এনভায়রনমেন্ট অ্যাণ্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডোর ‘দ্য প্লাস্টিক ডেলিউজ: ইন দ্য সিলেট সিটি করপোরেশন এরিয়া, বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্যটি উঠে আসে।

এসটিইপিপি (সাসটেইনেবল ট্রান্সিশনস টু এন্ড প্লাস্টিক পলিউশন) প্রজেক্টের অধিনে এসডো এবং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ এই গবেষণাটি পরিচালনা করেছে।

গবেষণাটিতে সিলেট সিটি করপোরেশনের প্লাস্টিক বর্জ্যের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে, যাতে ‍সিলেটে প্লাস্টিক পণ্য ব্যবহারের ধারণা পাওয়া যায়।

গবেষণাটিতে দেখা গিয়েছে যে, সকল বর্জ্যের মধ্যে ৬৭% হচ্ছে জৈব বর্জ্য, ১৭% প্লাস্টিক বর্জ্য, ৩% ই-বর্জ্য, ২% মেডিকেল বর্জ্য, এবং ১% অন্যান্য বর্জ্য। পলিমার দিয়ে তৈরি নিরাপত্তা পণ্যের অব্যবস্থাপনাই মূলত সিলেট শহরে প্লাস্টিক দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ফেলে দেয়া বর্জ্যের মধ্যে বিভিন্ন ধরনের প্লাস্টিক রয়েছে, যার মধ্যে অন্যতম হল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন প্লাস্টিকের বা পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের বোতল, ব্যক্তিগত ব্যবহারের পণ্য, স্যাশে বা মিনি প্যাক, খাবারের প্যাকেট, একবার ব্যবহারযোগ্য কাটলারি, প্লাস্টিকের জুতা, অলঙ্কার, ঝুড়ি, ব্যারেল, প্লাস্টিকের আসবাবপত্র, পিভিসি ফিটিংস, পিভিসি ব্যানার, ফেস্টুন এবং প্লাস্টিকের খেলনা। এই সকল প্লাস্টিক বর্জ্যের মধ্যে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিমাণ প্রায় ৭৮ শতাংশ।

Reneta

ইতিমধ্যে প্রকাশিত বিভিন্ন গবেষণা প্রতিবেদনের উল্লেখ করে বলা হয়, সিলেটে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত প্লাস্টিক বর্জ্য বৃদ্ধির হার ছিল ১৭ টন/বছর এবং ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তা কমে বার্ষিক ১২ দশমিক পাঁচ টনে দাঁড়িয়েছিল।  ২০২০ সাল পর্যন্ত প্লাস্টিক বর্জ্যের বৃদ্ধির হার ১৪ দশমিক ৭৫ শতাংশ ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির সময় দেখা গিয়েছে যে, ২০২০-২০২১ সালে সিলেট সিটি করপোরেশনে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ১৮ টন বৃদ্ধি পেয়েছে। এই প্লাস্টিক বর্জ্যগুলি শুধুমাত্র মানুষের জন্য নয়, পরিবেশের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা এই প্লাস্টিক বর্জ্যগুলো যথাযথভাবে ব্যবস্থাপনার চেষ্টা করছি। কিন্তু এই প্রচেষ্টাকে সফল করতে সরকার এবং জনগণকে একত্রে কাজ করতে হবে। তবে আমরা আশাবাদী যে একসাথে আমরা এই প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করতে সক্ষম হব এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে পারব।’

বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এসডো-এর চেয়ারপারসন সৈয়দ মারগুব মোর্শেদ তার বক্তব্যে বলেন, ‘সরকারকে একবার ব্যবহারযোগ্য প্লাষ্টিক পণ্য, বিশেষ করে পলি ব্যাগের ব্যবহার বন্ধ করতে বিদ্যমান আইনের প্রয়োগ কঠোরভাবে নিশ্চিত করতে হবে। তিনি সিলেটের সকল পর্যটন স্থানে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা ও তদারকি করার জন্য সরকারের এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান।’

এসডো-এর মহাসচিব এবং এই গবেষণার টিম লিডার ড. শাহরিয়ার হোসেন বলেন, “একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা খুবই জরুরি। প্রকৃতপক্ষে জিরো ওয়েস্ট পরিকল্পনা এবং পদ্ধতির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান সম্ভব।

এসডো’র নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা এই বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্য প্রচার করতে এবং একটি আইনি কাঠামো প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বর্জ্যে দূষিতসুরমা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াত জোটের বৈঠক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT