আন্তর্জাতিক

নেপালে ভূমিধস ও ভারী বৃষ্টিতে অন্তত ২৪ জনের প্রাণহানি

নেপালে ভূমিধস ও ভারী বৃষ্টিতে অন্তত ২৪ জনের প্রাণহানি

সাম্প্রতিক সময়ে নেপালের ভয়াবহ বন্যার বিপর্যয় কাটকে না কাটতেই টানা তিন দিনের ভারী বৃষ্টি  ও পাহাড়ধ্বসে একাধিক জেলায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ১৪ জন। বৃষ্টির পাশপাশি পাহাড় ধসেও ব্যাপক ক্ষতি হয়েছে।

গান্ডাকি প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টির পর শনিবার কালীগণ্ডকী নদীর পানি বাড়তে শুরু করে। রোববার সকালে নদীটি ভয়াবহ বন্যার রূপ নেয়।

মুস্তাং ও মিয়াগদি থেকে পার্বত ও সিয়াংজা পর্যন্ত নদীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্বতের একটি গ্রামে বন্যার পানিতে পুরো একটি বসতি ভেসে গেছে। ভূমিধসে চিতওয়ানের দিকে যাওয়া মহাসড়কগুলোও বন্ধ হয়ে গেছে। এতে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিরাপত্তা বাহিনী হাজারো মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়েছে।

এদিকে রোববার মানাং জেলার হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধসে দুইজন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার পর্বতটির নার ফু এলাকায় এ ঘটনা ঘটে। তুষারধসে একটি তাঁবু চাপা পড়ে। সেখানে নয়জন পর্বতারোহী ও ১৩ জন সহায়ক কর্মী আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এর প্রায় এক মাস আগে ২৬ আগস্ট ভুটেকোশি নদীতে ভয়াবহ বন্যা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।

বিষয়:গান্ডাকি প্রদেশতুষারধসপ্রাণহানিভারী বৃষ্টিভূমিধস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…