জনপদ

সুনামগঞ্জে ভারী বর্ষণ ও বন্যায় ম্লান ঈদের আনন্দ

দোয়ারাবাজার উপজেলার কয়েকটি গ্রাম পানিবন্দী

বৃষ্টির পানিতে প্লাবিত সড়ক ও রিকশা চালক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, রিকশা চালক বৃষ্টির মধ্যে চলাচল করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একে মুহিম: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার সুরমা, যাদুকাটা, বৌলাই, খাসিয়ামারা নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৩৬৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। নদীতীরবর্তী প্রায় ২০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।

দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ও বোগলা ইউনিয়নে কয়েকটি গ্রামে পানিবন্দী রয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর, সুলতানপুর, শান্তিভাগ, বড়পাড়া সহ কয়েকটি এলাকা পানিবন্দী হয়েছে। এছাড়া বেশকিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে।

ঈদের দিন ভারী বর্ষণ ও বন্যায় ম্লান হয়েছে ঈদের আনন্দ। ঘরে পানি প্রবেশ করায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়:নিম্নাঞ্চল প্লাবিতসুনামগঞ্জে বন্যাসুরমা নদী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…