চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ কাজে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচ সাইডবেঞ্চে বসে থাকার পর পিএসএলে নামার সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের তৃতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং কোনটাতেই সুযোগ পাননি। চতুর্থ ম্যাচে ব্যাট করতে নেমে আবার সুযোগ কাজে লাগাতে পারেননি টাইগার তারকা।

মুলতান সুলতানসের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দ্রুত ৪ উইকেট হারানোর পর ব্যাটে আসেন মাহমুদউল্লাহ। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আগের ম্যাচগুলোতে উপেক্ষার জবাব দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত পেরে ওঠেননি। আউট হন ১৫ রানে। ১৩ বল খেলে ওই প্রথম ছক্কার মার ছাড়া দলের তৃতীয় সর্বোচ্চ ইনিংসটিতে আর কোন বাউন্ডারি নেই।

মাহমদুউল্লাহ’র ব্যর্থতার দিনে ব্যাটিংয়ে ব্যর্থ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সও। ১৫.৪ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয়। মাহমুদউল্লাহসহ দলের আর মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ। দ্বিতীয় সেরা ১৯ রানের ইনিংস শেন ওয়াটসনের।

মুলতানের হ্যাটট্রিক করেছেন সাউথ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। প্রোটিয়া এ লেগ স্পিনার ১৬তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ফেরান হাসান খান, জন হেস্টিংস ও রাহাত আলীকে। তিনটি করে উইকেট নেন সোহেল তানভীরও। জুনায়েদ খানের দখলে গেছে দুটি উইকেট।

শেষে মুলতানের কাছে ম্যাচটা ৯ উইকেটে হারে মাহমুদউল্লাহর কোয়েটা। কুমার সাঙ্গাকারা অপরাজিত ৫১, আহমদে শেহজাদ ২৭ ও শোয়েব মাকসুদ অপরাজিত ২৬ রান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহমোস্তাফিজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

২ মিনিটের টিজারে নির্বাক ‘গন্তব্য’

পরবর্তী

ড. জাফর ইকবালের উপর ‘হামলাকারী’ আটক

পরবর্তী

ড. জাফর ইকবালের উপর ‘হামলাকারী’ আটক

উন্নত চিকিৎসার জন্য ড. জাফর ইকবালকে ঢাকায় আনার দাবি

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT