আট ম্যাচ পর হায়দরাবাদের একাদশে নামার সুযোগ হয়েছিল আগের ম্যাচে। চলতি আসরে সেটা ছিল মাত্র দ্বিতীয়বার। নেমে নিজের বা দলের, কোনোদিকেই সুখকর কিছু পাননি সাকিব আল হাসান। ওই ম্যাচে নিজে ব্যাট পাননি, বলেও থাকেন উইকেটশূন্য, সানরাইজার্সও হারে ৬ উইকেটে।
আসরের তৃতীয়বারের মতো শনিবার সুযোগ পান সাকিব। কিন্তু রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাট করার সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের সুপারস্টার। ব্যাট হাতে ১০ খেলে মাত্র ৯ রান করতে পারেন তিনি। তার ইনিংসে কোনো বাউন্ডারি নেই।
রাজস্থানের বিপক্ষে প্রথম ব্যাট করতে নেমে দারুণ শুরুর পরও অবশ্য বড় স্কোর গড়তে পারেননি সানরাইজার্স। টপঅর্ডারে ডেভিড ওয়ার্নারের ৩৭ ও মনিশ পাণ্ডের ৬১ রানের পরও মিডলঅর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে সাকিবের সানরাইজার্স।









