চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ কাজে লাগাতে চান সাকলায়েন সজীব

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:৪৩ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

নিজেকে প্রমাণের দারুণ সুযোগ কাজে লাগাতে চান বামহাতি স্পিনার সাকলায়েন সজীব। টি-২০ বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আরাফাত সানি সাময়িক নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় ডাক পাওয়া সাকলায়েন এখন ভারতে উড়ে যাওয়ার অপেক্ষায় আছেন।

তার কাছে যখন ডাক পৌঁছায় তখন তিনি নিজের বাড়ি রাজশাহীতে ছিলেন। দ্রুতই নিজের ব্যাগ আর ক্রিকেটিং গিয়ার গুছিয়ে ঢাকা হয়ে ব্যাঙ্গালুরু যেতে চলে আসেন রাজশাহী বিমানবন্দরে। সেখান থেকেই চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন সাকলায়েন সজীব।

সানির জন্য নিজের খারাপ লাগার অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলে ডাক পাওয়াটা চমৎকার। দুই-তিন বছর ধরেই অপেক্ষা করছিলাম। এখন সুযোগটা কাজে লাগাতে চাই।

চলতি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স আর বিশ্বকাপ প্রত্যাশা নিয়েও কথা বলেছেন ক্রিকেট অ্যাকাডেমি, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে খেলা সাকলায়েন সজীব।

তিনি বলেন: একজন ক্রিকেটার হিসেবে তো অবশ্যই, একজন সাধারণ বাংলাদেশী ক্রিকেটভক্ত হিসেবেও আমি আমাদের দলকে নিয়ে আশাবাদী।

ঢাকা থেকে প্রথম যে ফ্লাইটে ভারতের কলকাতা বা দিল্লী কিংবা চেন্নাই যাওয়া যায় তাতেই চড়বেন তিনি। এরপর সেখান থেকে রোববারের মধ্যে দলে যোগ দিতে ব্যাঙ্গালুরু।

Reneta

সাতাশ বছর বয়সী এই স্পিনার প্রথম শ্রেণী এবং ঘরোয়া টি-২০তে অনেক ম্যাচ খেললেও এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেননি। বত্রিশটি টি-২০ খেলে তার সংগ্রহে ৩৪ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT