স্পোর্টস

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

শেন ওয়াটসনের বিদায়ী ম্যাচে মোহালিতে টি-২০ বিশ্বকাপের সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দলে মিচ ম্যাশ এর বদলে খেলবেন অ্যারন ফিঞ্চ, হেস্টিংসের পরিবর্তে নামছেন হ্যাজেলউড। পাকিস্তান দলে ওয়াহাব রিয়াজ খেলছেন মোহাম্মদ ইরফানের পরিবর্তে।

পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির অবসর নেয়ার কথা থাকলেও ম্যাচ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়েছেন এখনই বিদায় নিচ্ছেন না তিনি।

আজকের ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার। আর পাকিস্তানকে শুধু জিতলেই হবে না, রান রেটের দিকে লক্ষ্য রাখতে হবে, একই সাথে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচে ভারতের হারের জন্য অপেক্ষাও করতে হবে।

বিষয়:টি২০ বিশ্বকাপ বিশ্বকাপ ২০১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…