স্পোর্টস

সুযোগের ম্যাচে বিবর্ণ মাহমুদউল্লাহ

সুযোগের ম্যাচে বিবর্ণ মাহমুদউল্লাহ

ফাইল ছবি

ফর্মেই আছেন। তবে জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি সাদা পোশাকের সবশেষ বাদ পড়ার ঘটনা টেনে। মাহমুদউল্লাহ রিয়াদ সময়টা কাজে লাগাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে। সেখানে দুটো ম্যাচ খেলে অবশ্য জ্যামাইকা তালাওয়াসের হয়ে তেমন কোন ভূমিকা রাখতে পারেননি। দ্বিতীয় ম্যাচে বিবর্ণ থেকে দেখলেন দলের পরাজয়ই।

প্রথম ম্যাচের মতো এদিনও বোলিং পাননি মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে ব্যাটিং পেয়ে অপরাজিত ছিলেন ১ রানে, সেই ম্যাচে দল জয়ের কাছে থাকায় এর বেশি অবদান রাখার সুযোগ ছিল না। দ্বিতীয় ম্যাচে সুযোগটা পেলেন, কিন্তু রাখতে পারলেন না অদানটাই।

মাহমুদউল্লাহ ক্রিজে এসে দেখলেন দলকে জেতাতে ১১-এর উপর গড়ে রান করতে হবে। চাপটা নিতে পারলেন না। ১১ বলে ৬ রানেই সাজঘরে ফিরেছেন। শেষপর্যন্ত ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৩৬ রানে হেরেছে তার দল জ্যামাইকাও।

ত্রিনবাগোর করা ২০৮ রানের জবাবে জ্যামাইকা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭২ রানের বেশি এগোতে পারেনি।

বিষয়:মাহমুদউল্লাহ সিপিএল-২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…