চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলেন ছোট কাকু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
বিনোদন
A A

যেখানেই বিপদ সেখানেই হাজির ছোট কাকু। এমনটিই জানে সবাই। এবার তার আগমন দুঃস্থদের মাঝে ঈদের খাবার পৌঁছে দিতে।

গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ২ জুন চ্যানেল আই প্রাঙ্গণে সুবিধাবঞ্চিতদের মাঝে ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে বিতরণ করা হয় সেমাই, চিনি ও অন্যান্য খাদ্য সামগ্রী। এই সময়ে উপস্থিত ছিলেন ছোট কাকু চরিত্রের স্রষ্টা মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জনপ্রিয় নির্মাতা-অভিনেতা ছোট কাকু আফজাল হোসেন, তারিক আনাম খান, মামুনুর রশীদ, আফসানা মিমি, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আজকের এই ছিটেফোঁটা বৃষ্টিতে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। রোদ হোক, বৃষ্টি হোক, ছোট কাকু যেটা মনে করবেন, সেটা তিনি করবেন।’

‘ছোট কাকু’ আফজাল হোসেন বলেন, ছোট কাকু ছোটদের জন্য হলেও এটা সমস্ত মানুষের জন্য বানানো হয়। শুধু বিনোদন এটা নয়। আমরা মানুষের মানবিক বোধ যেন বিকশিত হয়, সেই চেষ্টাটা করি। আমাদের শুধু আবেগ নয়, দায়িত্ববোধও রয়েছে। সেই সাথে চেষ্টা থাকে প্রতি মুহূর্তে নতুন ভাবে যেন ছোট কাকুকে উপস্থাপন করতে পারি।

জনপ্রিয় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ নিয়ে প্রতি ঈদেই চ্যানেল আইয়ের পর্দায় ধারাবাহিকভাবে প্রচারিত হয় ‘ছোট কাকু’ সিরিজ। আর তারই ধারাবাহিকতায় এবারের সিরিজটি হচ্ছে ‘জয় হলো জয়দেবপুরে’। এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আফজাল হোসন। এতে ‘ছোট কাকু’ চরিত্রেও অভিনয় করেছেন তিনি। গোয়েন্দা এ ধারাবাহিকটি এবারও চ্যানেল আইয়ের পর্দায় চাঁদ রাত থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬.১০ মিনিটে প্রচার হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনছোট কাকুজয় হলো জয়দেবপুরেলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নজিরবিহীন আক্রমণের শিকার পাকিস্তান কোচ-অধিনায়ক

পরবর্তী

সারাদিনই ঝড়বৃষ্টির আশঙ্কা

পরবর্তী
বৃষ্টির আশংকা

সারাদিনই ঝড়বৃষ্টির আশঙ্কা

টাকা দিলেই জঙ্গিদের পক্ষে আদালতে দাঁড়ানো যাবে না: র‌্যাব ডিজি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT