কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া ছাত্রী নির্যাতনের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ।
বৃহস্পতিবার দুপুরের ছাত্র সংগঠনটির সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন সাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর, নিশীতা ইকবাল নদী এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তদন্ত সাপেক্ষে ২৪ ঘন্টার মধ্যে দপ্তর সেলে জমা দেবে।
মঙ্গলবার (১০ এপ্রিল) গভীর রাতে ছাত্রী হলে মারধরের অভিযোগ ওঠার পরপরই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান এশাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।








