চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টে বইমেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
আদালত
A A

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে দুই সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রোববার বিকেলে এই মেলার উদ্বোধন করেন।

এ সময় প্রধান বিচারপতি বলেন: ‘বই না পড়লে ভালো আইনজীবী হওয়া যাবে না। আর ভাল আইনজীবী হতে হলে সবসময় সাথে বই রাখতে হবে। আর বই কিনলেই হবে না, বই পড়তে হবে। এবং পড়ে বুঝে তারপর বইয়ের রেফারেন্স কোর্টে প্লেস করতে হবে। অনেক সময় দেখা যায় সাংবিধানিক পয়েন্টে কোনো কথা হচ্ছে কিন্তু বিজ্ঞ আইনজীবী কোর্টে সংবিধানই নিয়ে যাননি। বইয়ের প্রতি এরকম অনীহা থাকলে চলবে না।’

সৈয়দ মাহমুদ হোসেন তার বক্তব্যে আরো বলেন: ‘আগামী ১০ বছর পরে হয়ত এখনকার মত এধরনের বই থাকবে না। তখন সব হয়ত হয়ে যাবে ডিজিটাল বুক। আমি আশা করব ডিজিটাল বই আমাদের বিচার বিভাগকে সমৃদ্ধ করবে। এবং সেরকম ডিজিটালাইজেশন যদি হয় তাহলে আমাদের জুডিশিয়ারির কাজ অনেক কমে যাবে।’

বইমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এ এম আমিন উদ্দিন ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান বিচারপতি।

এবারের মেলায় ৫২টি বইয়ের স্টল রয়েছে। যেখানে দেশি-বিদেশি আইনের বই এবং সাহিত্য, জীবনীসহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।

ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা দুই সপ্তাহ এ মেলা চলবে বলে জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাস।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কিছু প্রতিষ্ঠান মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসা নিয়ে বানোয়াট তথ্য দিচ্ছে’

পরবর্তী

‘ডাইভ’ দিতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে ধোনিকে

পরবর্তী

‘ডাইভ’ দিতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে ধোনিকে

দৈনিক লেনদেন ১’শ কোটি টাকা ছাড়াল ‘নগদ’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT