ক্রিকেট

সুপার লিগে তামিমকে পাচ্ছে না প্রাইম ব্যাংক

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন, সুপার লিগে প্রাইম ব্যাংকের জন্য খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডান হাঁটুতে চোট পাওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরের সুপার লিগ খেলতে পারবেন না তামিম ইকবাল। বৃহস্পতিবার অডিও বার্তায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক জানান, চোট ও জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুত হতে এ মুহূর্তে বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন।

লিগ পর্বের শেষ ম্যাচ দিয়েই এবারের ডিপিএল অভিযান শেষ হল তামিমের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতির সঙ্গে লিগ পর্বের শেষ ম্যাচটি খেলেন তামিম।

প্রাইম ব্যাংক ঢাকা লিগের প্রথম পর্ব শেষ করেছে পয়েন্ট টেবিলের চূড়ায় থেকে। সুপার লিগের লড়াই শুরু শনিবার থেকে।

আগামী ২৯ জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা সিরিজের। একমাত্র টেস্ট শুরুর সম্ভাব্য সময় ৭ জুলাই।

সুপার লিগে খেলার সম্ভাবনা কম সাকিব আল হাসানেরও। মোহামেডান অধিনায়ক পরিবারকে সময় দিতে ২-৩ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র চলে যেতে পারেন।

বিষয়:ডিপিএল-২০২১ তামিম ইকবাল প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু ডিপিএল-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…