চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ওভারের রোমাঞ্চে জিতল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হারের হ্যাটট্রিক করার পর অবশেষে জয়ের মুখ দেখতে যাচ্ছিল খুলনা টাইটানস। বিপিএলের ষষ্ঠ আসরে নিজেদের চতুর্থ ম্যাচে এসে সুপার ওভারে লড়াই টেনে নিয়েও হেরেছে তারা। শনিবার আসরের ১১তম ম্যাচে মুশফিকুর রহিমের ভাইকিংসের কাছে সুপার ওভার রোমাঞ্চে জয় থেকে ১ রান দূরে আটকে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের টাইটানস।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫১ রান তোলে খুলনা টাইটানস। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫১ রানই তোলে ভাইকিংসও। শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। তারা তুলতে পারে ১৮। শেষ বলে এক লাগলেও রানআউট হয়ে যান রবি ফ্রেইলিঙ্ক। ম্যাচ তখন টাই। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় সুপার ওভারে।

জুনায়েদ খানের করা সুপার ওভারে প্রথম ব্যাট করে চট্টগ্রাম ভাইকিংস এক উইকেটে তোলে ১১ রান। ২ বলে চার রান করে বোল্ড হন ফ্রেইলিঙ্ক। পরে এক উইকেট হারিয়ে ১০ রান তুলতে পারে খুলনা। ফলে প্রথম চার ম্যাচের চারটিতেই হারল দলটি।

দেড়শ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝাঁঝালো শুরু হয়নি ভাইকিংসের। এই ম্যাচে নিজেকে খুঁজে পাননি ওপেনার মোহাম্মদ শাহজাদ। ১০ বল খেলে ১০ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান তারকা।

ইয়াসির আলীকে নিয়ে এগোচ্ছিলেন ক্যামেরন ডেলপোর্ট। তিনিও ফেরেন ১৭ রানে। তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও ইয়াসির আলী মিলে জয়ের পথেই হাঁটছিলেন। কিন্তু হঠাৎ ছন্দ হারিয়ে ফেরেন ইয়াসির। ৩১ বলে সমান দুই চার ও ছক্কায় ৪১ রান করেন।

চূড়ান্তভাবে হতাশ করেন সিকান্দার রাজা। চার বল মোকাবেলা করে কোনো রানই করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যান। ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে বোল্ড হন। ব্যর্থ হন মোসাদ্দেক হোসেনও। শেষ মুহূর্তে ব্যাট করেও ১২ রান করতে ১২ বল মোকাবেলা করেন। তিনি বোল্ড হন শরিফুল ইসমলামের বলে।

Reneta

অধিনায়ক মুশফিক ফিরতেই চট্টগ্রামের আশা ফিকে হয়ে যায়। ব্র্যাথওয়েটের বলে শরিফুলের হাতে ক্যাচ দেন তিনি। ২৬ বলে ৩৪ রান করেন ভাইকিংস অধিনায়ক। শেষ বলে রানআউট হওয়ার সময় ফ্রেইলিঙ্ক থাকেন ১৩ বলে ২৩ রানে। পাঁচ বলে ৮ রানে অপরাজিত থাকেন নাঈম হাসান।

খুলনার হয়ে দুটি করে উইকটে নেন ব্র্যাথওয়েট ও শরিফুল ইসলাম।

এর আগে মালানের ৪৫ রানে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫১ রান তোলে খুলনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা টাইটানসচট্টগ্রাম ভাইকিংসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT