সুপারিবাগান পরিষ্কারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বরগুনার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে সুপারিবাগান পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু জানান: সোমবার সকাল ৭টার দিকে দেলোয়ার হোসেন (৬৫) তার সুপারিবাগান পরিষ্কার করতে যান। একটি সুপারিগাছ কেটে ফেলার পরে বিদ্যুতের তার কাঁঠাল গাছে জড়িয়ে গেলে সেটি খেয়াল করতে পারেননি দেলোয়ার। কাঁঠাল গাছে জড়ানো লতাপাতা পরিষ্কার করতে গিয়ে ছিড়ে যাওয়া বিদ্যুতের তার হাতে জড়িয়ে যায় দেলোয়ারের। চাচাকে ছাড়াতে গিয়ে দেলোয়ারের চাচাতো ভাই’র ছেলে রাসেলও (১৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলে রাসেলকে বাঁচাতে গিয়ে তার মা হামিদা বেগমও (৫৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







