চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দর দিনে শেষবেলার আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও উইকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে দিনের শেষ বেলায় সিমন হার্মেরের কাছে খাবি খেয়েছে বাংলাদেশি ব্যাটাররা। ৮০ রানের মাথায় শান্তকে হারানোর পরপরও সফরকারীদের চেপে ধরেন প্রোটিয়া ডানহাতি স্পিনার। শেষ পর্যন্ত ৪ উইকেট খরচায় ৯৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল।

এক প্রান্ত আগলে রেখে ওপেনার মাহমুদুল হাসান জয় ব্যাট চালিয়ে গেলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কোনো ব্যাটার। শান্তকে হারানোর পর একে একে হার্মারের শিকারে পরিণত হন মুমিনুল ও মুশফিক। শেষদিকে তাসকিনকে নামিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দিন শেষে জয় অপরাজিত আছেন ৪৪ রানে।

দলীয় ২৫ রানের মাথায় ৩৩ বলে ৯ রান করে হার্মেরের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরের পথ ধরেন সাদমান। ৮৭ বলে ২ ছয় ও ২ চারে ৩৮ রানে হার্মেরের দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। সেই হার্মেরের কাছেই নিজেকে সঁপে দিয়ে দলের বিপদ বাড়িয়ে অধিনায়ক ফিরেছেন কোনো রান না করেই। মুশফিককে নিজের চতুর্থ শিকারে পরিণত করে দিনের সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছেন ৩৩ বর্ষী ডানহাতি বোলার।

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে নেমে আগেরদিনের রানের সাথে আরও ১৩৪ যোগ করে প্রোটিয়া দল। দিনের শুরুতে বিপর্যয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৩৬৭ রানে থামেন ডিন এলগাররা।

৪ উইকেটে ২৩৩ রানে দ্বিতীয় দিনের শুরু করেছিল স্বাগতিকরা। ২৪৫ রানের মাথায় ২৮ রান করা কাইল ভেরেইন্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ। পরের বলেই উইয়ান মুল্ডার গালিতে জয়ের দর্শনীয় ক্যাচে গোল্ডেন ডাকের স্বাদ পান। টাইগার পেসারের সামনে আসে হ্যাটট্রিকের সুযোগ। মহারাজ অবশ্য সেটি কাটিয়ে দেন।

পরে কেশভ মহারাজকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে চাপ সামলে নিচ্ছিলেন বাভুমা। ৭৭ রানে থাকা অবস্থায় দ্বিতীয় স্লিপে তার ক্যাচ নিতে পারেননি ইয়াসির। সুযোগ পেয়েও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি প্রোটিয়া ব্যাটার। ৯৩ রান করে কাটা পড়েন মিরাজের ঘূর্ণিতে। তার পরের ওভারেই মহারাজকে বোল্ড করেন ইবাদত।

সেখান থেকে নবম উইকেট জুটির প্রতিরোধ। ৩৪ রানের সেই জুটি ভাঙেন খালেদ। জয়ের অসাধারণ ক্যাচে ১২ রান করে সাজঘরে ফেরেন অভিষিক্ত লিজার্ড উইলিয়ামস। পরের উইকেটেও প্রতিরোধ দেখান প্রোটিয়া টেলএন্ডাররা।

ডুয়ানে অলিভিয়ের ও সাইমন হার্মার মিলে শেষ উইকেটে যোগ করেন ৩৫ রান। তাতে সাড়ে তিনশ পেরোনো পুঁজি পেয়ে যায় দলটি। শেষে ১২ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হন অলিভিয়ের।

খালেদ আহমেদ ৪ উইকেট নেন। মিরাজ ৩টি ও ইবাদত নিয়েছেন ২টি করে উইকেট।

ট্যাগ: জয়তাসকিনমুমিনুললিড স্পোর্টসসাদমানহার্মের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিপু হত্যাকাণ্ডে আরও ৭ জনকে খুঁজছে গোয়েন্দারা

পরবর্তী

নিরাপত্তা ও সামরিক জোটে বাংলাদেশকে পাশে চায় ইইউ

পরবর্তী
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টসের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা ও সামরিক জোটে বাংলাদেশকে পাশে চায় ইইউ

চ্যানেল আই অনলাইন লোগো ও জাতীয় সংগীতের স্মারক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সঙ্গীতের বিকৃত উপস্থাপনে ছায়ানটের নিন্দা

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT