চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুনীল ছেত্রীকে বাদ দিলে বাংলাদেশ-ভারত কোনো পার্থক্য নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A
ছবি: ফেসবুক থেকে নেয়া

ছবি: ফেসবুক থেকে নেয়া

মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কলকাতায় ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ড্র করতে হয় লাল-সবুজদের। তবে প্রতিপক্ষের মাঠে বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। উত্তরসূরিদের খেলায় দারুণ খুশি সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও।

মাঠে বসে খেলা দেখা মামুনুলের মতে, ‘সুনীল ছেত্রীকে বাদ দিলে কোয়ালিটিতে বাংলাদেশ-ভারতে কোনো পার্থক্য নেই।’ এনডিটিভি বাংলাকে সাক্ষাতকারে এমনটাই বলেছেন মামুনুল।

কলকাতার মাটিতে ভারতকে আটকে দেয়াটা কতটা গুরুত্বপূর্ণ দলের জন্য?
অনেকটাই। আমরা ভালো খেলেছি ভারতের বিরুদ্ধে। আমরা জিততেও পারতাম সুযোগ নষ্ট না করলে। তবে এই এক পয়ে‌ন্ট আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।

বাংলাদেশের ফুটবল ঠিক কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে?
ফুটবল কিছুটা বদলেছে। বাংলাদেশের ফুটবলও উন্নতি করছে। বিশেষ করে ক্লাব পর্যায়ে। এএফসি ক্লাব কাপে আবাহনী সেমিফাইনালে পৌঁছেছিল বড় ক্লাবকে হারিয়েই। যেখানে ভারতীয় ফুটবলে ক্লাবগুলোর রমরমা সবার জানা, আমরা তাদের হারিয়েছিলাম। তারপর থেকে এশিয়ার সেরা দলগুলোর মধ্যে আমাদের নাম ঢুকে পড়ে। কাতারের সঙ্গে ১-০ গোলে হারছিলাম, শেষে গোল হজম করতে হল। কিন্তু সেই ম্যাচটা আমরা ভালো খেলেছি। এটাই প্রমাণ, আমরা উন্নতি করছি।

নতুন দায়িত্ব নেয়া এই কোচ কতটা বাংলাদেশের ফুটবলে বদল আনতে পেরেছেন?
এক বছর হল কোচ এসেছেন। তিনি আসায় অনেককিছু বদলেছে। নতুন প্রজন্মকে তুলে এনেছেন। যুব প্রতিভারা দলে আসায় মরিয়া হয়ে সবাই সেরাটা দিচ্ছে। এই কোচ আমাদের দেশের জন্য যেমন সিস্টেমে খেলা সম্ভব, সেটাই নিয়ে এসেছেন দলের মধ্যে।

ভারতের সঙ্গে এই ফলটা প্রত্যাশিত ছিল?
উপমহাদেশের সব দলই ৫০-৫০। আগাম বলা খুব মুশকিল, কে সেরা! র‍্যাঙ্কিং খুব একটা এক্ষেত্রে প্রভাব ফেলে না। তবে ভারত-বাংলাদেশ সব সময়ই হাই-ভোল্টেজ ম্যাচ। ওই ৯০ মিনিট যে সেরাটা দেবে, সেই জিতবে।

Reneta

তা-ও বাংলাদেশের থেকে ভারতের ফুটবলকে এগিয়ে রাখা হয়?
ভারত আমাদের থেকে এগিয়ে পরিকাঠামোতে। ভারতের ফুটবলের পরিবেশ বদলেছে। সেরা সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে ভারতীয় ফুটবল দলকে। খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু সুনীল ছেত্রী ছাড়া কোয়ালিটির দিক থেকে আমাদের আর ভারতীয় ফুটবলারদের মধ্যে কোনো পার্থক্য নেই।

কিন্তু এই ম্যাচে তো সুনীলকে খুঁজেই পাওয়া গেল না, সে কারণেই কি আপনারা কিছুটা এগিয়ে থাকলেন?একদমই না। যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন, ভারতের পজিটিভ আক্রমণগুলো কিন্তু সুনীলের ভূমিকাতেই এসেছে। ও-ই আক্রমণ তৈরি করেছে।

ভারতের ফুটবলের যে বদলের কথা বলছেন সেটা বাংলাদেশ ফুটবলে আসছে না কেন?
বাংলাদেশের ফুটবলও বদলাচ্ছে। আগে অনেক কম আন্তর্জাতিক ম্যাচ খেলতাম। এখন চেষ্টা করা হচ্ছে, বেশি করে খেলতে। ভারতের বিরুদ্ধে খেলতে আসার আগে আমরা প্র্যাকটিস ম্যাচও খেলেছি, যেটা আগে হত না।

কী উন্নতি লক্ষ্য করছেন দলের খেলায়?
সেটা কোয়ালিফায়ারের শেষে বুঝতে পারব। বিশ্বকাপের যোগ্যতা অর্জন না করলেও এই খেলা থেকেও তো আমরা উন্নতি করতে পারি। গতবার কোয়ালিফায়ার থেকে যদি এক পয়েন্ট পেয়ে থাকি, আর এবার যদি তিন পয়েন্টে শেষ করি, তাহলে সেটাই আমাদের উন্নতি।

আপনি যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন, তখনো দল সাফল্য পেয়েছে। এই দলের সঙ্গে তার পার্থক্য কোথায়?
আমি যখন অধিনায়ক ছিলাম তখন আমরা ‘অ্যাটাকিং ফুটবল’ খেলতাম। বেশকিছু ভালো ম্যাচ খেলেছি। এখন আমরা ‘কাউন্টার অ্যাটাক’ নির্ভর ফুটবল খেলি। সেখানে বড় বড় ম্যাচে ফল পাচ্ছি। পার্থক্য এটাই। আসল তো রেজাল্ট।

এই ম্যাচটা নিয়ে কী বলবেন, বাংলাদেশ কোথায় এগিয়ে থাকল ভারতের থেকে?
আমরা কোনো সুযোগ দেইনি ভারতকে। সুযোগ কাজে লাগিয়েছি। আবার অনেক সুযোগ কাজেও লাগাতে পারিনি। ভারত তেমনভাবে সুযোগ পায়নি। ছেত্রীর নিশ্চিত গোল দুটো সেভ হয়ে যাওয়াটাই আমাদের খেলায় ভীষণভাবে রেখে দিয়েছিল।

কলকাতার দর্শকদের দেখে কী মনে হল, ভারত আটকে যাওয়ায় হতাশ?
না, আমার মনে হয় আমাদের ৯০ মিনিটের ফুটবল দেখে তারা খুশি। কলকাতার ৫০ শতাংশ মানুষই তো বাংলাদেশের! সামনাসামনি সমর্থন করতে না পারলেও মনে মনে নিশ্চয়ই করে (হাসি)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ফুটবলবিশ্বকাপ বাছাই-২০২২মামুনুল ইসলামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT