সুনামগঞ্জে নীতিমালা না মেনে ধীরগতিতে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ করেছেন কৃষক। বাঁধের কাছ থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মান করায় তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
গত বছর ফসলহানির পর ঠিকাদারি প্রথা বাতিল করে জেলায় এ বছর প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি দিয়ে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষা বাঁধ নির্মান হচ্ছে। উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন এ ফসল রক্ষা বাঁধের কাজ তত্ত্বাবধায়ন করছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে বাঁধ নির্মাণে নানা অনিয়মের অভিযোগ স্থানীয় কৃষকের।
কৃষকের অভিযোগ, খুব নিম্নমানের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে কাজের গুণগত মান ও নীতিমালা নিয়েও।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি আবু বকর সিদ্দিক জানায় বাঁধের ৫০ ফুট দুর থেকে মাটি নিয়ে এসে বাঁধ নির্মাণ করতে হবে।
ফসল রক্ষা বাঁধ নির্মাণে আরও তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন হাওরপাড়ের কৃষক।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







