চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদহার এক অংকে না আসলে খেলাপি ঋণ বাড়বে: এফবিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

ঋণের সুদহার এক অংকে না আসলে খেলাপি ঋণ বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৪-১৫ অর্থবছরের রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা বলেন।

শফিউল ইসলাম বলেন: সরকার ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিল। কিন্তু অনেক বাণিজ্যিক ব্যাংক তা কার্যকর করেনি। যদি সুদহার কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় তাহলে খেলাপি ঋণ বেড়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রফতানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৩ প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেয়া হয়।

পোশাক খাতে ভর করে রপ্তানি বাড়ছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন: গত অর্থবছরে রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয়েছে। যার সিংহভাগই অর্জন হয়েছে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু রপ্তানিতে চামড়া প্লাস্টিকসহ অন্যান্য খাত পিছিয়ে রয়েছে। এসব খাত কেন পিছিয়ে রয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি সমাধানে সব ধরনের সহযোগিতার দাবি জানান তিনি।

এছাড়া রপ্তানি ও উৎপাদনশীল খাতে নীতি সহায়তা বাড়ানোর আহ্বানও জানান এই ব্যবসায়ী নেতা।

Reneta

সরকারি বিভিন্ন সংস্থার অহেতুক হয়রানি বন্ধের দাবি জানিয়ে এফবিসিসিআইর সভাপতি বলেন: বিমান ও নৌবন্দরে পণ্যে নমুনা যাচাইয়ের নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কিছু লোক অবৈধভাবে পণ্য এনে বাইরে বিক্রি করছে। এ দুই-এক জনের কারণে সব ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। কিন্তু কেন? যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের শাস্তি দেন, সমস্যা নেই। কিন্তু অযথা সবাইকে হয়রানি করবেন না।

দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অবোকাঠামগত সমস্যা সমাধানের পরামর্শ দিয়ে তিনি বলেন: গ্যাস-বিদ্যুতের দাম হঠাৎ করে বাড়ানো যাবে না। এ বিষয়ে সজাগ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশীষ বসু, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণএফবিসিসিআইএফবিসিসিআই সভাপতিখেলাপি ঋণলিড নিউজসুদহার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT