চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুতোয় ঝুলছে ভারতের ভাগ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বেঙ্গালুরুতে চতুর্থদিন খেই হারিয়েছে বিরাট কোহলির দল। ১৮৮ রানের লিড দিয়ে গুটিয়ে গেছে তারা। এই প্রতিবেদন লেখার সময় ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২।

ভারত গতকাল ১২৬ রানে দিন শেষ করেছিল। হাতে ছিল ৬ উইকেট। আজ সেখান থেকে ২৭৪ পর্যন্ত যেতে পারে দলটি।

ভারত প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরেছিল। দ্বিতীয় টেস্ট তাই টিম ইন্ডিয়ার কাছে বেশ চ্যালেঞ্জের। কোহলি টস জিতে সেই চ্যালেঞ্জটা নিতে আগে ব্যাট করেন। কিন্তু ম্যাচের মেজাজে তিনি ও তার সতীর্থরা রং লাগাতে ব্যর্থ হন। প্রথম ইনিংসে ভারত গুটিয়ে যায় ১৮৯ রানে। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২৭৬ রান তোলে। সোমবার ম্যাচের তৃতীয়দিন হওয়ায় ভারতীয় ব্যাটসম্যানরা বেশ সতর্ক হয়ে খেলতে থাকেন। মঙ্গলবার দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (৭৯) এবং অজিঙ্কা রাহানে (৪০)।

Banglabid

পূজারা ৯২ পর্যন্ত যেতে পারেন। হ্যাজেলউডের বলে মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। রাহানে ফিরে যান অর্ধশতকের পর।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে পারেনি মূলত রবীন্দ্র জাদেজার কারণে। ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের কাজটা সহজ করে দেন তিনি।

দ্বিতীয় দিনে ৪৮ রানের লিড নিয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ক্রিজ ছেড়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে দুই অপরাজিত ম্যাথু ওয়েড ২৫ ও মিচেল স্টার্ক ১৬ রানে উইকেটে আসেন। স্টার্ক নামের পাশে আর দশ রান যোগ করে অশ্বিনের বলে ক্যাচ দেন। বেশিক্ষণ থাকতে পারেননি ওয়েডও। ৪০ রানে জাদেজার বলে এলবিডব্লিউয়ে কাটা পড়েন তিনি। এরপর লায়ন ও হ্যাজেলউডকে ঝটপট তুলে নিয়ে লেজটা মুড়ে দেন জাদেজা। ইনিংসে ৬৩ রানে ৬ উইকেট তার। অশ্বিনের ২টি।

Reneta

জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক কোহলির কাছ থেকে আশানুরূপ সার্ভিস পায়নি ভারত। ৮৪ রানে দল দুই উইকেট হারালে হাল ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু হ্যাজেলউড তাকে এলবিডব্লিউ বানিয়ে সাজঘর দেখান। ফেরার আগে করতে পারেন ১৫। প্রথম ইনিংসে করেছিলেন ১২।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উদ্বোধনীতে ভারতের মুখে হাসি ফোটান লোকেশ রাহুল। প্রথম ইনিংসে সবাই যেখানে ব্যর্থতার মিছিলে নাম লেখান, তিনি সেখানে ৯০ রানের কাব্যিক ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছেন ৫১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত

পরবর্তী

৭ মার্চ প্রসঙ্গে মিথ্যাচার করে আসছে বিএনপি: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের

৭ মার্চ প্রসঙ্গে মিথ্যাচার করে আসছে বিএনপি: ওবায়দুল কাদের

নর্থ কোরিয়া প্রসঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT