একসময়ে বলিউডের নজরকাড়া দম্পতি হিসেবে পরিচিত ছিলেন হৃতিক রোশন ও সুজান। তবে আজ তারা সম্পূর্ণ আলাদা। সেই হিসেবে বিবাহ বিবেচ্ছেদের পর স্বামীকে ছাড়া প্রথম জন্মদিন পালন করার কথা ছিলো সুজানের। কিন্তু না দীর্ঘদিনের বন্ধু হৃতিককে নিজের জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছেন সুজান।
আগামী ২৬ অক্টোবর বিশেষ অতিথি হয়েই সুজানের জন্মদিন উদযাপন করবেন ড্যাসিং হিরো হৃতিক। আর সেদিনের জন্যই সমস্ত কাজ বাতিল করেছেন হৃতিক। জন্মদিনের পার্টিতে দু’ ছেলে রেহান ও রিদানও থাকবে। 
হৃতিক-সুজানের বিবাহ বিচ্ছেদ হয় গত বছরে। কিন্তু একটি দিনের জন্য বাবা-মা হিসেবে ছেলেদের প্রতি কর্তব্য পালনে কোনো ত্রুটি রাখেননি বলি-টাউনের প্রাক্তন এ দম্পতি।
ছেলেদের জন্মদিনও একসঙ্গে উদযাপন করেছেন তারা। এমনকি অভিনেত্রী কঙ্গনাকে নিয়ে হৃতিক যখন আইনি ঝামেলায় পড়েছিলেন তখনও পাশে ছিলেন ছোটবেলার বন্ধু সুজান।








