জনপদ

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত এক

দগ্ধ সাত

সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে নিহত এক, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা, উদ্ধার ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দীনি ৩ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে সুকানী কামরুল ইসলাম নিহত ও ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে অগ্নিকাণ্ড হয়। এতে জাহাজের ৮ জন শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনা স্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায়, তার জন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খাসাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিষয়:তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…