সুইজারল্যান্ডের জাতীয় রেল সার্ভিস (এসবিবি) চিন্তা করছে আগামী মাস থেকে রেল স্টেশনগুলোতে ডিজিটাল মুদ্রা বিট কয়েন যুক্ত করবে।
পর্যটকদের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এসবিবি চায় গ্রাহক ও পর্যটকরা যেন নিজেদের চাহিদা মতো সুইস ফ্রাঁ থেকে বিট কয়েন লেনদেন করতে পারে।
গ্রাহকরা নভেম্বরের ১১ তারিখ থেকে টিকিট মেশিনগুলোতে সুইস ফ্রাঁ থেকে বিট কয়েনের মাধ্যমে লেনদান করতে পারবে বলে জানিয়েছে বিবিসি।
সুইজারল্যান্ডের জাতীয় রেল সার্ভিস (এসবিবি) জানায়, গ্রাহকের চাহিদার ওপর নির্ভর করবে বিট কয়েনের প্রসার। ইতিমধ্যে দুই বছরের পাইলট প্রকল্পের মাধ্যমে বিট কয়েনের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।
বিট কয়েনের মাধ্যমে লেনদেন করতে হলে অবশ্যয় একটি স্মার্ট ফোনের প্রয়োজন হবে। ১ বিটকয়েন সমান ৭০৮.৬৪ সুইস ফ্রাঁ।

বিট কয়েন হল একটি অনলাইন কারেন্সি সিস্টেমের মুদ্রা। এই কারেন্সি সিস্টেম কে ক্রিপ্টোকারেন্সি বলে। একে দেখা অথবা ছোঁয়া যায় না। এটি তৈরি হয় অনলাইন এ , এবং ব্যবহারিতও হয় অনলাইন এ ডিজিটাল মাধ্যমে। এটি কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না।
২০০৮ সালে সাতোশি নাকামোতো বিটকয়েন মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন।
বিট কয়েনের লেনদেনটি বিট কয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে।
পিয়ার-টু-পিয়ার যোগাযোগ ব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়।








