চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমিত পরিসরে কানাডা হাইকমিশনে জাতির পিতার জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সীমিত আকারে কানাডার অটোয়ায় হাইকমিশন প্রাঙ্গণে উদযাপন করা হয়েছে।

১৭ মার্চ দিবসের শুরুতেই সকাল ৯টায় হাইকমিশনার বাংলাদেশ ভবনে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। এ সময় হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিকাল ৫টায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূত্রপাত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হাইকমিশনের প্রথম সচিব অর্পনা রানী পাল।

হাইকমিশনার, হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা এ উৎসবে যোগ দেন।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উক্ত প্রামাণ্য চিত্রের পর একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আমন্ত্রিত অতিথিরা বঙ্গবন্ধুর জীবন আদর্শ, তার বর্ণিল রাজনৈতিক জীবন এবং নজিরবিহীন দেশপ্রেমের উপর বক্তারা মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি হাইকমিশনার মিজানুর রহমান বলেন: “জন্ম শতবার্ষিকী উদযাপন আমাদের সকলের জন্য আনন্দের একটি মুহূর্ত। আমাদের সকলকে বঙ্গবন্ধুর জীবন, দেশের প্রতি তার ভালবাসা, ত্যাগ ও আদর্শ সম্পর্কে জানতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। বঙ্গবন্ধুর জীবন মানে বাংলাদেশের ইতিহাস। সুতরাং বাংলাদেশের ইতিহাস জানতে হলে সর্বাগ্রে বঙ্গবন্ধুর ঘটনাবহুল আদর্শময় জীবন সম্পর্কে জানতে হবে।”

Reneta

সেসময় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকেটের আনুষ্ঠানিক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবারের সদস্যদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাবঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীহাইকমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা বহাল

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজ ছুটি, স্থগিত পরীক্ষা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT