চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত হত্যার শিকার পরিবারগুলোর দুর্দশা

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
৭:৩৯ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর সীমান্ত হত্যার শিকার পরিবারগুলো দুঃখ-দুর্দশায় দিন পার করছে। সরকারি কোনো সহায়তা পায় না নিহতদের পরিবারগুলো। তবে এ ধরনের হত্যাকাণ্ড ঠেকাতে জনসচেতনতা তৈরিতে কাজ করছে প্রশাসন।

নওগাঁর সাপাহারের পুনর্ভবা নদীর তীরের কলমুডাঙ্গা গ্রামটিতে বিএসএফ-এর হত্যার শিকার হয়েছে ১০ জন।

তাদেরই একজন মোহাম্মদ নুরুল। গত কোরবানির ঈদের আগে গরু চোরাকারবারী সন্দেহে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীদের অনুরোধে ভোর রাতে ফেরত দেওয়া হয় নুরুলকে। বৈদ্যুতিক শক ও অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে দেশে ফেরার এক ঘণ্টা পর মারা যান নুরুল।

মাছের ব্যবসা করতেন কলমুডাঙ্গা গ্রামের নূরুল ইসলাম নামের আরেক ব্যক্তি। বাংলাদেশের সীমান্তের ভিতর থেকে ধরে নিয়ে নির্যাতন ও গুলি করে হত্যা করা হয় তাকে। এক সন্তান নিয়ে মানবেতর জীবন পার করছেন নূরুল ইসলামের স্ত্রী।

গ্রামের কেউ কেউ সহায়তা করলেও চোরা কারবার করতে গিয়ে মারা গেছেন এমন অপবাদে সামাজিকভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে পরিবারগুলো।

স্থানীয় সাংবাদিক মোসলেম উদ্দিন বলেন, নিহত ব্যক্তির পরিবার ঘৃণা-অবজ্ঞার শিকার হয়।

Reneta

সরকারিভাবে কখনো কোনো সহায়তা না পাওয়ার কথা জানিয়েছেন এই গ্রামে বিএসএফ-এর হত্যার শিকার সবগুলো পরিবার।

জেলা প্রসাশক বলেন, সীমান্ত এলাকার উপজেলা নির্বাহী অফিসার, বিজিবির অধিনায়ক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেক মাসে কমপক্ষে একটি করে মিটিং করে। এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে অন্যায়ভাবে কিছু না হয় এবং জনগণ যাতে সচেতন হয়।

বঞ্চনা নিয়ে দিন চললেও আর্থিক সহায়তা নয় সীমান্তে এমন হত্যা বন্ধের দাবি তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সীমান্ত হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের বিরুদ্ধে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

পরবর্তী

সাকিব কন্যার একান্ত কিছু মুহূর্ত (ভিডিও)

পরবর্তী

সাকিব কন্যার একান্ত কিছু মুহূর্ত (ভিডিও)

রুশ-ব্রিটিশ তাণ্ডবে রক্তাক্ত ইউরো

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT