চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ-ব্রিটিশ তাণ্ডবে রক্তাক্ত ইউরো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৬
স্পোর্টস
A A

কোনাে সন্ত্রাসী হামলা নয়, রুশ-ব্রিটিশ সমর্থকদের তাণ্ডবে রক্তাক্ত হলো ইউরো। ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচের আগে ও পরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ফরাসি শহর মার্সেইতে দুদলের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

শুধু মার্সেইতেই নয়, নাইস শহরেও দুই পক্ষের মধ্যে মারামারি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে প্রশ্ন উঠেছে উয়েফার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।

পুলিশ বলছে বেশ কজন আহত তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের একজন ব্রিটিশ। পুলিশ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। যাদের চার জন ব্রিটিশ।

তিন দিন আগে থেকেই মার্সেই শহরের চলছিল ফুটবল সমর্থকদের মাঝে সংঘাত। ইংল্যান্ড রাশিয়া ম্যাচ শুরুর আগে ওল্ড পোর্ট এলাকায় দুপক্ষের মারামারি থামাতে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে।

মারপিটের পর এক জনকে সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এক আলজিরীয় পরিবার তাকে টেনে তোলায় বড় কোনো বিপদ ঘটেনি। অন্য এক জায়গায় কাফেতে আগুন লেগে গেলে তার ভেতর থেকে বোতল ও চেয়ার ছোড়া হয়। যার পর আতঙ্কিত মার্সেইয়ের দোকান ও কাফে মালিকেরা।

এসব চলছিল মাঠের বাইরেই। তবে ইংল্যান্ডের সাথে খেলা শেষ হওয়ার পর রাশিয়ার সমর্থকরা ইংল্যান্ড দলের সমর্থকদের ওপর স্টেডিয়ামের ভেতরেই হামলা চালায় বলে অভিযোগ করা হয়। পাল্টা অভিযোগ করেছে রাশিয়ানরাও।

Reneta

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলার সময় রাশিয়ার সমর্থকরা আগুনের পিণ্ড ছুড়তে থাকে এবং তাদের কেউ কেউ দুপক্ষের মধ্যকার বিভাজন মূলক বেষ্টনীর ওপর উঠে পড়ে।

রাশিয়া ও ইংল্যান্ডের সমর্থকদের সঙ্গে সঙ্গে ফরাসি ফুটবল সমর্থকরাও এই সংঘাতে জড়িয়ে পড়ে। যদিও সমর্থকদের বিশাল অংশই শান্ত ছিল কিন্তু স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা চলতে থাকে।

উয়েফা কর্তৃপক্ষ বলছে, যারা এ ধরনের আচরণ করতে পারে ফুটবলের সাথে তাদের কোনও সম্পর্ক থাকতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT