চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে হত্যায় বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যায় বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘সীমান্তে যাতে একজনও মারা না যায়, সে ব্যাপারে ভারত অঙ্গীকার করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে, সীমান্ত হত্যা ঘটছে।’

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর আবুধাবি সফরসংক্রান্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশের এ উদ্বেগের কথা প্রকাশ করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নীতি হলো সীমান্তে একজনও যেন মারা না যায়। ভারত এ বিষয়ে একমত হয়েছে, তবে তার পরও হত্যার ঘটনা ঘটছে।’

Banglabid

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের উদ্বেগের বিষয়টি ভারতকে জানাব। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আমাদের কাছে যে অঙ্গীকার তারা করেছিল, সেটা তাদের পূরণ করতে বলব।’

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির রাজধানী আবুধাবিতে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি’ ছাড়াও প্রধানমন্ত্রী ওই অঞ্চলের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন। আরব আমিরাত সফর শেষে ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যেপ্রাচ্যে বাণিজ্য, জনশক্তি বাড়াতে চাই। বিশেষ করে মধ্যেপ্রাচ্য থেকে রাজস্ব সবচেয়ে বেশি আসছে। এ রাজস্ব ১৮ বিলিয়ন ডলার পার হবে বলে আশা করি।

Reneta

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে ৬ বছর পর সংযুক্ত আরব আমিরাত জনশক্তি বাজার খুলে দিয়েছে।

অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে ‘রাইসিনা সংলাপে’ অংশ নিতে নয়াদিল্লি সফর প্রতিমন্ত্রী বাতিল করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ নিয়ে ভারতীয় মিডিয়া একটু বেশি করে। কাশ্মীরের শিক্ষার্থীদের বাংলাদেশে ভিসা না দেওয়ার যে খবর ভারতীয় মিডিয়ায় ছেপেছে তা মিথ্যা বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সীমান্ত হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিআইজি মিজান, দুদক পরিচালক বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

পরবর্তী

নোয়াখালীতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৮

পরবর্তী

নোয়াখালীতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৮

কবি মুশাররাফ করিমের দাফন সম্পন্ন

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT