জনপদ

নোয়াখালীতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৮

আহত ব্যক্তিদের চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে  ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। 

রোববার সকাল ১১টা থেকে আমানুল্যাহপুর গ্রামের কেজি হাইস্কুলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরের কর্মীরা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করে।

আহতদের মধ্যে ইউনিয়ন যুবলীগ সদস্য বঙ্গ মুন্সি (৩০) ও ইউনিয়ন ছাত্রলীগ সদস্য রাকিব হোসেনকে (২০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হিরণকে শিবির কর্মীরা আটকে রেখেছে – এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাঁধে।

বেগমঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ‘শিবিরের লোকজন হামলা করেছে।’

বিষয়:আধিপত্য বিস্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…