বলিউড অভিনেতা সীতারাম পাঞ্চাল আর নেই। আজ ১০আগস্ট বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসার এবং কিডনি সমস্যায় ভুগছিলেন।
তার পরিবারের ঘনিষ্টজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ‘আজ সকালেই সীতারাম মারা যান। জীবনের শেষ দিকে তিনি ক্যানসারসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।’
সীতারাম ১৯৯৪ সালে ‘ব্যান্ডিট কুইন’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। ইরফান খান, অক্ষয় কুমারসহ অনেকের সঙ্গে অভিনয় করে শংসা কুড়িয়েছেন। তিনি বেশি আলোচিত হন ‘পিপলি লাইভ’ ছবিতে অভিনয় করে। এছাড়া তিনি ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘দ্য লেজেন্ড অব ভগত্ সিং’, ‘পান সিং’ ছবিতে অভিনয় করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।







