চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে গ্রেফতার ৩ এবিটি সদস্য সম্পর্কে পুলিশ যা জেনেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যের তিনজনই রপ্তানিনির্ভর শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে পুলিশ জানিয়েছে। অন্য একজনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে, তারা নিশ্চিত হয়েছেন, গ্রেফতার একজন বছরখানেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

সিটিজিনিউজ.কম জানায়, চলতি সপ্তাহে পুলিশ সীতাকুণ্ডে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের যে চার সদস্যকে গ্রেফতার করে তাদের পটিয়ার মুসাব ইবনে হুমায়ার বাংলা টিমের চট্টগ্রাম অঞ্চলের বায়তুল মাল (অর্থ) সম্পাদক। গ্রেফতার অন্যদের মধ্যে আছে আনোয়ারা উপজেলার খোরশেদ আলম, সীতাকুণ্ডের রাশেদ মোহাম্মদ ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার শিপন ওরফে ফয়সাল।

তাদের কাছ থেকে কিছু জিহাদী বই, চারটি কিরিচ, চারটি চাপাতি, একটি ল্যাপটপ, একটি ট্যাব ও পাঁচটি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত সুপার রেজাউল মাসুদ সিটিজিনিউজ.কমকে জানিয়েছেন, গ্রেফতার চারজনের মধ্যে মুসাব, খোরশেদ ও রাশেদ তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীজীবি। আর ফয়সালের পেশা জানার চেষ্টা চলছে।

তিনি জানান, মুসাব ইবনে হুমায়ের চট্টগ্রাম ইপিজেডে সাউথ কোরিয়ান একটি বড় প্রতিষ্ঠানের কোয়ালিটি ইন্সেপেক্টর, রাশেদ মোহাম্মদ ইসলাম সীতাকুণ্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের সিকিউরিটি ইনচার্জ ও খোরশেদ আলম খাতুনগঞ্জের একটি ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের হিসাব রক্ষক।

তিনি জানান, তাদের এরকম আরো চার-পাঁচ সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Reneta

সীতাকুণ্ড থানা পুলিশকে উদ্ধৃত করে সিটিজিনিউজ.কম জানায়, গ্রেফতার মুসাব ইবনে হুমায়ার বছর খানেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগে তার নাম ছিল টিকলু দাশ। চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার এক মহিলাকে বিয়ে করে সেখানে বসবাস করছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনসারুল্লাহ বাংলা টিম
শেয়ারTweetPin

সর্বশেষ

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

মে ১৮, ২০২৬

ঈদুল আজহায় পাঁচ দিনের ছুটি, সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকবে

মে ১৮, ২০২৬

অভিজ্ঞদের নিয়েই বিশ্বকাপে যাচ্ছে মদ্রিচের ক্রোয়েশিয়া

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT