ডিজিটাল শর্ট

সিয়াম-পরীমনির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

সিয়াম, পরীমনি, নির্মাতা ও অতিথিরা সুন্দরবন অ্যাডভেঞ্চার ছবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

১০ ফেব্রুয়ারি রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর মহরত অনুষ্ঠিত হয়েছে। ছবিতে দ্বিতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করবেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পরীমনি। সরকারি অনুদানের এই ছবি নির্মিত হচ্ছে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গল্পকার, শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা।

বিষয়:পরীমনি মুহম্মদ জাফর ইকবাল সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…