শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারানো শিক্ষার্থী সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই আদেশ পাবার ৩০ দিনের মধ্যে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবাল বিচারপতি কাজী রেজা্-উল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ এই অদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক। সঙ্গে ছিলেন আবেদনকারী আইনজীবী সিফাত মাহমুদ।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন।
সিয়ামের দুটি হাত কেটে ফেলার বিষয়ে গত ২৪ এপ্রিল একাধিক প্রতিবেদন ছাপা হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত সে প্রতিবেদন যুক্ত করে গত মে মাসে আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিফাত মাহমুদ। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ অন্তর্বর্তী আদেশ দেন।








