বিনোদন

সিয়ামের নায়িকা হয়ে বড় পর্দায় বাঁধন?

সিয়াম ও বাঁধন

জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘দহন’-এর নায়ক সিয়াম আহমেদ আগেই চূড়ান্ত। প্রথমে জাজ থেকে বলা হয়েছিল ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। নতুন করে জানা গেল, ছবির গল্পে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তাই দেখা যাবে আরো এক নায়িকাকে।

ছবিতে আরেক নায়িকা কে হচ্ছেন, এটা নিয়ে কুইজেরও আয়োজন করেছিলো ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যে আগে ভাগেই নতুন নায়িকা কে যুক্ত হচ্ছেন, তার নাম বলতে পারবে তাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

জাজ কর্ণধার আবদুল আজিজ বলছেন, নতুন নায়িকা যিনি হবেন, তিনি ছোটপর্দায় প্রতিষ্ঠিত। জানা গেছে, নতুন নায়িকার মধ্যে তিনজন লাক্স তারকার নাম উঠে আসছে। রয়েছেন জাকিয়া বারি মম, মেহজাবিন চৌধুরী এবং আজমেরি হক বাঁধন। এছাড়া রয়েছে তানজিন তিশার নাম।

তবে, চ্যানেল আই অনলাইনকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, দহন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। তবে তিনি অফিসিয়ালি চুক্তি হয়েছেন কিনা এখনও জানা যায়নি। যদি কোনো পক্ষই এ বিষয়ে মুখ খুলছে না।

বাঁধন বলেন, সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করেছি। একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাবও হাতে এসেছে। তিনি বলেন, এখন এর বেশি কিছুই বলার নেই। এর আগে বাঁধন এর আগে অভিনয় করেছিলেন মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ ছবিতে। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সে ছবিতে নায়ক ছিলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

দহনের নায়ক সিয়াম বলেন, অপেক্ষা করুন, চমক আসছে। এখনই সব বলে দিলে চমক আর রইল কোথায়? আরো বলেন, দহন ছবির গল্পে চমক থাকবে। কারণ এখানে দেশপ্রেম আর রোমান্টিকতা একসঙ্গে দেখানো হবে। দেশপ্রেমও থাকবে, আর কাপলের মধ্যে প্রেম-ভালবাসা ফুটে উঠবে।

দহন ছবিটি নির্মাণ করবেন রায়হান রাফি। এর আগে তিনি ‘পোড়ামন ২’ নির্মাণ করে আলোচনায় এসেছেন। যদি ছবিটি এখনো মুক্তি পায়নি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ছবির নতুন নায়িকার নাম জানতে হলে ২১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রায়হান রাফি বলেন, সিয়াম-পূজা ছাড়াও যদি নতুন নায়িকা হবেন, তিনি হবেন গল্পের নায়িকা। এর বেশি কিছুই বলতে চাইনা।

পরিচালক রায়হান রাফি জানান, ১০ মে থেকে ঢাকায় দহন ছবির শুটিং শুরু হবে। এই ছবির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। জানা গেছে, একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ছবিটি নির্মিত হবে। ছবি প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘দহন’ একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে। এটি কোনো যৌথ প্রযোজনার ছবি নয়।

বিষয়:জাজদহনপূজাবাঁধনলিড বিনোদনসিয়াম আহমেদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…