অন্যান্য খেলা

সিৎসিফাসকে হারিয়ে ফেদেরার-নাদালের কাছাকাছি জোকোভিচ

জোকোভিচ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে চুমু খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস তারকা জোকোভিচ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে চুমু খাচ্ছেন, তার প্রতিযোগিতার জয় উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদাল সর্বোচ্চ ২০টি করে গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড ধরে রেখেছেন যৌথভাবে। ফ্রেঞ্চ ওপেনে স্টেফানোস সিৎসিফাসকে হারিয়ে তাদের আরও কাছাকাছি পৌঁছালেন নোভাক জোকোভিচ।

রোলাঁ গারোঁয় ছেলেদের এককে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২২ বছর বয়সী গ্রিক তারকা সিৎসিফাসকে ৬-৭(৬/৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান মহাতারকা জোকার। যেটা জোকোভিচের ১৯তম গ্র্যান্ড স্লাম ও ফরাসি ওপেনে দ্বিতীয় শিরোপা।

প্রায় সাড়ে চার ঘণ্টার ম্যারাথন রোমাঞ্চে টেনিস বিশ্বের বর্তমান নাম্বার ওয়ান জোকোভিচ লিখেছেন ঘুরে দাঁড়ানোর মহাকাব্য। প্রথম দুই সেটেই হেরে বসেছিলেন তিনি। তারপর থেকে একটু একটু করে সিৎসিফাসের স্বপ্ন ভাঙার গল্প বুনেছেন।

লাল দুর্গে লড়াইটা জমেছিল পাঁচ সেটে। ক্লে কোর্টের রাজা নাদালকে হারিয়ে শিরোপার মঞ্চে এসেছিলেন ৩৪ বছর বয়সী জোকোভিচ। যেটি ফ্রেঞ্চ ওপেনের সেমিতে নাদালকে হারানোর প্রথম ঘটনা। যা প্রতিযোগিতাটিতে নিজের দ্বিতীয় টাইটেল দিয়ে উদযাপন করলেন জোকার। প্রথমবার ২০১৬ সালে জিতেছেন ফ্রান্সে।

বিষয়:জোকোভিচ নাদাল ফরাসি ওপেন-২০২১ ফেদেরার ফ্রেঞ্চ ওপেন-২০২১ রোলাঁ গারোঁ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…