চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্তে পুলিশের চেষ্টা

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
২:৪০ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং আহমেদুর রশীদ টুটুল ও তার দুই বন্ধুকে গুলি করে ও কুপিয়ে হত্যা চেষ্টাকারী দুর্বৃত্তদের এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। আশপাশের বাড়ি ও রাস্তা থেকে সংগৃহিত সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তাদের সনাক্তের চেষ্টা করছেন তারা।

লালমাটিয়ার সি ব্লকের ৮ বাই ৩ নম্বর বাড়ির চতুর্থ তলায় নিজ প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে শনিবার বিকালে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আহমেদুর রশীদ টুটুল, তার বন্ধু কবি রণদীপম বসু এবং তারেক রহিম।

ঘটনার পরপরেই তিন দুর্বৃত্ত বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা মটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ঘটনা তদন্তে থানা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে গোয়েন্দারা। সকালে পুলিশ ও গোয়েন্দাদের দু’টি টিম ঘটনাস্থল পরিদর্শনে যায়।

তারা আশপাশের বাড়িতে লাগানো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন। কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। তবে তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কোন কথা বলেননি তারা।

ওই বাড়ির অন্যান্য বাসিন্দা এবং প্রতিবেশীদের মতে বাড়িতে কোন দাড়োয়ান না থাকায় ঘটনাটি বুঝে উঠার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Reneta

এলাকাবাসীরা জানিয়েছেন কোচিং সেন্টার থাকার কারণে কখন কে আসে যায় তা নির্ণয় করা যায় না। বাসার গেট সব সময়ই খোলা থাকে বলে জানায় স্থানীয়রা।

শনিবার রাতে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং এই হামলার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল কায়দার ভারতীয় উপমহাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। জামায়াত, আনাসারুল্লাহ বাংলা, আনসারুল ইসলাম সবই একইসূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধী চক্রই হত্যাকাণ্ড গুলির সঙ্গে জড়িত।

এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি। পুলিশ বলছে, কেউ মামলা না দিতে না এলে নিজেরাই বাদি হয়ে মামলা রেকর্ড করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার খুনব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT