সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় জৈন্তাপুর থানা পুলিশের সহযোগিতায় লালাখাল ক্যাম্পের বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করে। নিহত মো. জমির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হরণি ময়নাবস্তির মো. ফরিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টায় জমিরের গুলিবিদ্ধ লাশ হরণি ময়নাবস্তি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখে বিজিবির লালাখাল ক্যাম্পে খবর দেন। পরে পুলিশের সহযোগিতায় বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।
বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম জানান- জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকায় বাংলাদেশের প্রায় ৬০ গজ অভ্যন্তর থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই যুবক কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।






