সাদিকুর রহমান সাকী, সিলেট প্রতিনিধি: সিলেটে যত্রতত্র গড়ে ওঠছে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান। কোন নীতিমালা না মেনে ব্যবসা চালিয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। স্কুল পরিচালকরা নিজেদের ইচ্ছেমতো আদায় করছেন বেতন, ভর্তি ও কোচিং ফি। শিক্ষার চেয়ে বাণিজ্যই মুখ্য হওয়ায় স্কুলগুলোতে নেই লেখাপড়ার পরিবেশ।
সিলেটের অলিগলিতে ব্যাঙের ছাতার মতো বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে অসংখ্য কিন্ডারগার্টেন, প্রিপারেটরি ও নার্সারী স্কুল। চাহিদার তুলনায় সরকারি স্কুল কম থাকায় বাধ্য হয়েই অনেক অভিভাবক সন্তানদের পাঠাচ্ছেন এসব স্কুলে।
কিন্তু বেশিরভাগ প্রাইভেট স্কুলের অবকাঠামো থেকে শুরু করে শিক্ষার পরিবেশ এবং লেখাপড়ায় মান নিয়ে সন্তুষ্ট নন অভিভাবকরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসেবে, সিলেট বিভাগে ১৪০১টি বেসরকারি বিদ্যালয়ের মধ্যে মাত্র ১২৬টি এবং সিলেট জেলায় ৫৯০টি স্কুলের মধ্যে ৯৩টি’র সরকারি অনুমোদন রয়েছে।
বেসরকারি বিদ্যালয়গুলোকে নীতিমালার আওতায় আনার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারি নজরদারি বাড়ানোর দাবি অভিভাবক এবং শিক্ষাবিদদের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:









