চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে মেহেদী-রাব্বিদের দাপট

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৫৬ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা সিলেটে ম্যাচে ব্যাটিং ও বোলিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে চলছে ‘এ’ দলের ম্যাচ

বাংলাদেশ সফরে প্রথম পরীক্ষায় সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড ‘এ’ দল। চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বোলিং নৈপুণ্যে ২৫৫ রানে থেমেছে আইরিশদের প্রথম ইনিংস। জবাবে প্রথম দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ ১  উইকেটে ৩৮ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাদমান ইসলাম ২২ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফিরে যান জাকির হাসান (১)। শুরুতে উইকেট হারালেও সাদমান-শান্তর দৃঢ়তায় ১১ ওভার খেলে আর উইকেট হারায়নি বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে ব্যাটিয়ে নেমে বাংলাদেশের পেস-স্পিনের বৈচিত্র্যপূর্ণ আক্রমণের সামনে দারুণ ব্যাটিং করেছেন সিমি সিং। ৩০ বছর বয়সী এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের ১২১ রানের ইনিংসে ভর করে দুইশ পেরোয় আয়ারল্যান্ড ‘এ’ দল।

Banglabid

২৯ রানে তিন উইকেট হারিয়ে বসলে ক্রিজে আসেন সিমি। নবম ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন দলে রান তখন ২১৭। ১৩৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ডানহাতি ব্যাটসম্যান শেষ পর্যন্ত থামেন ১৫৯ বল খেলে মেহেদীর শিকার হয়ে। ১০ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। যেকোনো ধরনের ক্রিকেটে এটিই সিমির প্রথম সেঞ্চুরি।

আইরিশদের হয়ে শেষের লড়াইটা করেন অ্যান্ডি ম্যাকব্রিন। তার ৫৭ রানের ইনিংসে আড়াইশ পেরোয় আইরিশরা।

বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের মধ্যে সফল মেহেদী হাসান। এই অফস্পিনার নিয়েছেন ৩ উইকেট। সাইফ হাসান ইনজুরিতে পড়লে বদলি হিসেবে স্কোয়াডে আসেন মেহেদী। টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে এলেও বল হাতেও সাফল্য পাচ্ছেন ২২ বছর বয়সী এই তরুণ।

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে, সিলেটের ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
১২১ রানের ইনিংস খেলা আইরিশ ব্যাটসম্যান সিমি সিং
Reneta

কামরুল ইসলাম রাব্বি, ইবাদত হোসেন, জুবায়ের হোসেন লিখন নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন সাঞ্জামুল ইসলাম।

আয়ারল্যান্ড ‘এ’ দলের ১১ ক্রিকেটারের মধ্যে ৯ জনেরই আন্তর্জাতিক ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে। নামে ‘এ’ দল হলেও জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন তাদের দলে। বাংলাদেশ ‘এ’ দলেও আছেন জাতীয় দল থেকে বাদ পড়া কয়েকজন ক্রিকেটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT