চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে দলের পরাজয় স্বীকার করলেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় স্বীকার করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই পরাজয়ের পেছনে দলের সাংগঠনিক দুর্বলতা দায়ী।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিন সিটির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

তিনি বলেন, সিলেটে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে ফলাফল এরকম হতো না। সিলেট ও কুমিল্লায় আমাদের পরাজয়ে সাংগঠনিক দুর্বলতা কাজ করেছে। সিলেটে হারলেও ভোটে তেমন ব্যবধান নেই।

সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার বিষয়ে তিনি বলেন, সড়কে দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে।  আমরা মর্মাহত।  সরকার চুপ করে বসে নেই। এ বিষয়ে সরকার কঠোর, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গ্রেপ্তারকৃতদের বিচারের আওতায় আনা হয়েছে। ঘাতক গাড়িও আটক করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শান্ত হও। ক্যাম্পাসে ফিরে যাও। পড়াশুনায় মনোনিবেশ করো।

সিলেটে বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভোট চলাকালীন নির্বাচন নিয়ে নানান নাটকীয়তা করেছিলো বিএনপির প্রার্থী। ফলাফলও প্রত্যাখান করেছিলো তারা। রাতে ফলাফল শোনার পর পাল্টে যায় এই চিত্র। বিজয়ী চিহ্ন দেখান তিনি। বিএনপি কি সিলেটে পুনরায় নির্বাচনের দাবি করবেন?

Reneta

নির্বাচন নিয়ে কয়েক দিন বিএনপি তামাশার নাটক মঞ্চস্থ করেছে উল্লেখ করে কাদের বলেন, বরিশালে বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে যাবেন এটা দক্ষিণ অঞ্চলের পত্র-পত্রিকাগুলো আগেই লিখেছিলো।  নিশ্চিত পরাজয় জেনেই মজিবর রহমান সারোয়ার সরে গেছে।

তিনি বলেন, রাজশাহীতে বিএনপি প্রার্থীর পাশে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তিনি পরাজয়ের বিরহে কাতর ছিলেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার নীল নকশা করেছিলো বিএনপি। জনগণ তাদের নীল নকশা ভন্ডুল করে দিয়েছে।

সেতুমন্ত্রী বলেন, দুই সিটি নির্বাচনে বিজয় এটাই প্রমাণ করে জনগণ সরকারের উন্নয়নের পক্ষে। জনগণ হাওয়া ভবনের মতো বিকল্প ভবন দেখতো চায় না। সন্ত্রাস-দুর্নীতির জন্য রাস্তা হারিয়ে ফেলেছে দলটি।

সোমবার অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল ও রাজশাহীতে আওয়ামী লীগ ব্যাপক জয় পেলেও সিলেটে এগিয়ে থাকে বিএনপি।

স্থগিত দুই কেন্দ্রের ভোট বাদে সিলেটে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

বিএনপির প্রার্থী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সেখানে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটসংখ্যা ৪ হাজার ৭৮৭।  সেই দুই কেন্দ্রের ভোট না হওয়া পর্যন্ত নতুন মেয়রের নাম ঘোষণার ক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরতিন সিটি নির্বাচনবিএনপিলিড নিউজসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে চলছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

পরবর্তী

আশেকের সংগীতায়োজনে গাইলেন অন্বেষা

পরবর্তী

আশেকের সংগীতায়োজনে গাইলেন অন্বেষা

এ বিজয় জাতীয় নির্বাচনের আগে নতুন চ্যালেঞ্জ: লিটন

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT