চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের শুরু, মাশরাফীর শেষ?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:২৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: টি-টুয়েন্টি অভিষেক বছরের শুরুর দিকে। কিছুদিন আগেই ঘটা করে হয়েছে টেস্ট অভিষেক। এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। শুক্রবার দুপুর ১২টায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ।

যে ভেন্যু টেস্টের অভিজাত আঙিনায় নাম লিখিয়েছে সেখানে ওয়ানডে হবে, সেটি স্বাভাবিক প্রক্রিয়া। ভেন্যুর অভিষেক নিয়ে তাই জনমনে খুব রোমাঞ্চ কাজ করার কথা না। তবে বিশেষ আরেকটি কারণে শুক্রবারের ম্যাচ ঘিরে উত্তেজনা-উৎকণ্ঠা-রোমাঞ্চের রেণু ছড়াচ্ছে সিলেটবাসীর মনে-প্রাণে। ইংল্যান্ড বিশ্বকাপ খেলে যদি মাশরাফী বিন মোর্ত্তজা অবসর নিয়ে ফেলেন, তাহলে এটিই যে দেশের মাটিতে অধিনায়কের শেষ ওয়ানডে।

মাশরাফী ঘোষণা দেননি ২০১৯ বিশ্বকাপের পর আর খেলবেন না। তবে নানা কথায় জানিয়েছেন, ক্যারিয়ারের গোধূলিলগ্নের কথা। দেশের ক্রিকেট মহানায়কের শুক্রবারের ম্যাচ দেখতে সিলেটের মানুষের সীমাহীন আগ্রহ। শহরের দরগা গেটে ইউসিবি ব্যাংকের বুথে দেখা মিলল অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের বিশাল লাইন। স্টেডিয়ামের গেটে সরাসরি টিকিট সংগ্রহ করতে এসেছেন হাজারও মানুষ। টিকিট হয়ে উঠেছে সোনারহরিণ!

বছরের শেষ ওয়ানডে রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। যেন এক অলিখিত ফাইনাল। তবে সব ছাপিয়ে সবার চোখ মাশরাফীর দিকেই। এটিই হবে দেশের জার্সিতে নড়াইল এক্সপ্রেসের ২০০তম ওয়ানডে। তাছাড়া এই ম্যাচের মধ্য দিয়েই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক গড়বেন সবচেয়ে বেশি ওয়ানডেতে লাল-সবুজদের নেতৃত্ব দেয়ার রেকর্ড। এতসব উপাদানের মিশ্রণে বছরের সবচেয়ে আলোচিত ম্যাচের তকমা পাচ্ছে সিলেট-লড়াই!

ওয়ানডে সংস্করণে এ বছর দারুণ কাটিয়েছে বাংলাদেশ। ১৯ ম্যাচে এসেছে ১২ জয়। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে দুটিতেই জয় পেয়েছে টাইগাররা। দারুণ বছরটির শেষ ম্যাচ নিজেদের করে সিরিজ জিতেই শেষ করতে চান মাশরাফী।

‘জয় দিয়ে শেষ করতে পারলে ভালো হবে। প্রথম ম্যাচের পর বলেছিলাম, এ বছরের জয়ের পার্সেন্টেজ বেশ ভালো। জয় দিয়ে শেষ করতে পারলে খুব ভালো হবে। পাশাপাশি খুব বড় একটা টুর্নামেন্ট জেতার সুযোগ ছিল। বছরের শুরুতেও একটা ত্রিদেশীয় সিরিজ হেরেছি। এছাড়া সব মিলিয়ে আমার কাছে মনে হয় ওয়ানডে ফরম্যাট বেশ ভালো গিয়েছে। শেষটাও উইনিং সাইডে থাকতে পারলে ভালো হবে।’

Reneta

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা সুখকর হয়নি বাংলাদেশের। দুটি ম্যাচই হারতে হয়েছে টাইগারদের। তবে এবার ফেভারিট সংস্করণ আর মাশরাফীর নেতৃত্বের কারণেই জয়ের দিকে তাকিয়ে সকলে।

গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে ওয়ানডে অধিনায়কও তাকাতে চান সামনেই, ‘পেছনেরটা মনে করে কোনো লাভ নেই। কালকে আমাদের নতুন ম্যাচ। নতুন কিছু। খুব ব্যাকফুটে আছি তাও না। ১-১ সমতায় আছে। সিরিজ নির্ধারণী ম্যাচ। এটা এমন না যে আমাদের সবকিছু হারিয়ে যাচ্ছে। ইতিবাচক খেলতে হবে। ওরা সেরা ক্রিকেট খেলবে কালকে। আমাদেরকেও সেরা ক্রিকেট খেলতে হবে। এ গ্রাউন্ডে আগে কী হয়েছে সেটা ভেবে মাঠে নামলে আরও খারাপ হবে।’

একই ছকে প্রথম দুই ওয়ানডে খেলা বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। বাঁচা-মরার ম্যাচে রুবেল হোসেনের জায়গায় খেলতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর ইমরুল কায়েসের জায়গায় থাকতে পারেন মোহাম্মদ মিঠুন। এমন হলে গেল দুই ম্যাচে ছয় নম্বরে ব্যাট করা সৌম্য সরকার প্রমোশন পেয়ে নামতে পারেন তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT