চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের ভাগ্য ফেরাতে চান ওয়াকার

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:৪০ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

টানা তিন জয়ে দুর্দান্ত শুরু করেছিল সিলেট সিক্সার্স। উড়তে থাকা দলটি ঢাকায় এসে ছন্দ হারিয়ে ফেলে। মিরপুরে এখনও জয়ের মুখ দেখেনি নাসিরের দল। দলের ভাগ্য ঘোরাতে মেন্টর হিসেবে উড়িয়ে আনা হয়েছে ওয়াকার ইউনুসকে। অভিজ্ঞতার পুরোটা নিংড়ে দিয়ে সিলেটের ভাগ্যের চাকা ঘোরাতে চান পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলার ও কোচ।

সোমবার রাতের ম্যাচে সিলেটের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সিলেটের মতো তারাও হেরেছে টানা তিন ম্যাচ। এই ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ মনে করছেন ওয়াকার।

‘টুর্নামেন্টের শুরুটা আমরা দারুণ করেছিলাম। প্রথম তিন ম্যাচেই জিতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি আমাদের কিছুটা পেছনে ঠেলে দিয়েছে। লিয়াম প্লাঙ্কেট তার শতভাগ দিতে পারেনি। আমরা কালকেই (সোমবার) ঘুরে দাঁড়াতে চাইছি। টুর্নামেন্টে ভাল কিছু করতেই আমরা এখানে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য নতুন। কালকের ম্যাচে সিলেট আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে।’

সিলেট সিক্সার্সের আমন্ত্রণে বিপিএল শুরুর আগে বাংলাদেশ ঘুরে গেছেন ওয়াকার। বোলার হান্ট কার্যক্রমে অংশ নিতে গিয়েছিলেন সিলেটেও। অংশ নেন বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে। এবার এসেছেন মেন্টর হয়ে।

নতুন ভূমিকায় তাকে দেখা গেলেও ওয়াকার অবশ্য তরুণদের সঙ্গে কাজ করার ব্যাপারটিই আগে মাথায় রাখছেন, ‘আমি আসলে তরুণদের সাহায্য করতেই এখানে এসেছি। আমার কাজটি প্রতিদিনের নয়। অনুশীলনে উঠতি তরুণ, যাদের সহযোগিতা প্রয়োজন, পাশাপাশি টিম ম্যানেজমেন্টকেও। আপনাকে ভুলে গেলে চলে চলবে না এটা সিলেটের প্রথম। তাদের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। যদি আমি কোনও কাজে আসি সেটা দুই পক্ষের জন্যই ভাল।’

Reneta

‘আমি ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের সাহায্যার্থে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও এমন কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। কখন কী করতে হবে সেটা আমি ভাল করেই জানি। পাশাপাশি এও জানি, বিপিএলের মতো আসরে আমার এমন অ্যাফোর্ট কতটা ফলপ্রসূ হবে।’ যোগ করেন ওয়াকার।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া সিলেটকে নিয়ে দারুণ আশাবাদী ওয়াকার, ‘দেখেন, আমাদের দলটা অভিজ্ঞ। এখানে ব্রেসনান, প্ল্যাঙ্কেটের মত অভিজ্ঞসহ কয়েকজন উঠতি প্লেয়ারও আছে। যেমন আবুল হাসান রাজু। দলটা ট্যালেন্টেড তাতে কোনও সন্দেহ নেই।’

সিলেট সিক্সার্সের শক্তি বাড়াতে যোগ হয়েছেন পাকিস্তানি টপঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম। আর রংপুর রাইডার্সে সবশেষ সংযোজন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও কুশল পেরেরা। যদিও তিন ব্যাটসম্যানই কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন বিবর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াকার ইউনুসবিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT