পাকিস্তানে টি-টেন লিগ চালু করলেন আফ্রিদি

আফ্রিদি ও অন্যান্য ক্রিকেটাররা টি-টেন লিগের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যা বাংলাদেশের ক্রিকেটে নতুন উদ্যোগ।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাবেক ক্রিকেটার, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রথমবারের মতো ‘মেগা স্টার লিগ’ নামে পাকিস্তানে টি-টেন লিগ চালু করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনুস এবং লেগ স্পিনার মুশতাক আহমেদ টি-টেন লিগটি চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদেরও অংশ নেয়ার সুযোগ থাকবে। চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম আসর।
‘মেগা স্টার লিগ একটি বিনোদনমূলক আসর, যা সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা রয়েছে। লিগ চালু করার মূল উদ্দেশ্য প্রাক্তন ক্রিকেটার, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সাংবাদিকদের আর্থিকভাবে সহায়তা করা। এমএসএলে ছয়টি দল খেলবে, যেখানে বিদেশি ক্রিকেটাররাও অংশ নেবে।’
‘পিএসএল তরুণদের জন্য এবং আমি আর তরুণ নই। আমি, মুশতাক আহমেদ, ইনজামাম-উল-হক এবং ওয়াকার ইউনিস এমএসএলে খেলব।’






