চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের ঈদ বাজারে হাওরে ফসলহানির প্রভাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
জনপদ, সিলেট
A A
সিলেট-ঈদ

রমজানের ২০ দিন পেরিয়ে গেলেও সিলেটে এখনো জমেনি ঈদ বাজার। পোশাকের দোকানগুলোতে আশানুরূপ বেচাকেনা না থাকায় বিক্রেতাদের মাঝে কাজ করছে হতাশা।

ব্যবসায়ীদের দাবি, নগরীর ক্রেতারা মূলত শেষের দিকে ঈদের কেনাকাটা করেন। এরকম মধ্যবর্তী সময়ে শহরের বাইরের ক্রেতারা কেনাকাটায় আসেন। কিন্তু হাওর অঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় বাইরের ক্রেতারা আসছেন না। এছাড়া প্রবাসীরাও কম এসেছেন এবারের ঈদের কেনাকাটায়। ফলে ঈদের ব্যবসায় ভাটা পড়েছে।

সিলেটটুডে২৪.কম জানায়, গত মার্চে অকাল বন্যায় তলিয়ে যায় সিলেট বিভাগের হাওরাঞ্চলের প্রায় নব্বই শতাংশ ফসল। এতে বিভাগের সবগুলো জেলাই ক্ষতিগ্রস্ত হয়। একমাত্র ফসল হারিয়ে সুনামগঞ্জসহ হাওরপ্রধান এলাকাগুলোতে চলছে চৈত্রের নিদান। ফলে এবার ঈদে নতুন পোষাক কিনছেন না এসব এলাকার বাসিন্দারা। এর প্রভাব সিলেটের ঈদ বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে।

এখনো ঈদের কেনাকাটা জমে না উঠায় হতাশা প্রকাশ করেছেন সিলেটের বিভিন্ন শপিং মল ও ফ্যাশন হাউসের বিক্রেতারা। নগরীর সিটি সেন্টার, ব্লু ওয়াটার, কাকলি শপিং সিটি, মিলেনিয়াম শপিং সিটি,শুকরিরা মার্কেট, সিলেট প্লাজা, মধুবন মার্কেটসহ আরও কিছু বিপণী বিতান ও নয়াসড়ক এলাকার কয়েকটি ফ্যাশন হাউজে এই চিত্র দেখা গেছে বলে জানায় সিলেটটুডে২৪.কম।

ব্যবসায়ীরা জানান, হাওরে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের হাতে টাকাপয়সা নেই। ফলে তারা কেনাকাটা করতে পারছেন না। এছাড়া আগে সিলেটের লোকজন প্রবাসের স্বজনদেরকেও ঈদ উপহার পাঠাতেন। এখন তাও কমে গেছে। এছাড়া এবার ঈদের সময় ছুটি না থাকায় প্রবাসীরাও দেশে আসেননি। সব মিলিয়ে এবারের ঈদের বাজারে মন্দাভাব চলছে।

ব্যবসায়ীরা জানান, আগে গ্রাম থেকে ক্রেতারা এসে শহরে ঈদের জন্য কেনাকাটা করতেন কিন্তু হাওর অঞ্চলে অকাল বন্যার কারণে গ্রামের ক্রেতারা আসছেন না।

Reneta

অন্যান্য বছর এমন সময়ে সিলেটের বিপণী বিতানগুলোতে মানুষের উপচেপড়া ভিড় থাকলেও এবার অনেকটাই ব্যতিক্রম। দিনের বেশিরভাগ সময়ই শপিংমলগুলো ক্রেতাশূন্য থাকছে। দু’একটি ব্যতিক্রম ছাড়া শপিং মলের মতো বড় বড় ফ্যাশন হাউস ও ব্র্যান্ড শপগুলোতেও কেনাবেচা নেই বললেই চলে।

ঈদ উপলক্ষে প্রায় সব পোষাক ব্যবসায়ীই বাড়তি বিনিয়োগ করে নতুন ডিজাইনের কাপড় তুলেছিলেন নিজেদের শো-রুমে। তবে এখন পর্যন্ত আশানুরূপ ব্যবসা করতে পারেননি বলে জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ প্রস্তুতিসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপিকে যুগোপযোগী করতে সরকার সবধরনের পরিকল্পনা নিয়েছে: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT