চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিকসহ দগ্ধ ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
বাংলাদেশ
A A

রাজধানীর রামপুরা মালিবাগ চৌধুরী পাড়া বউ বাজার এলাকায় ভাঙারি দোকান ও গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিকসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে। 

দগ্ধরা হলেন, দোকান মালিক মো. নাদের আলী (৫০), মো. সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক (৬০), মো. হেলাল উদ্দিন (৫০),  মো. নুর নব (৫১) ও মো. ইউসুফ আলী (৪৯)। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম পাঁচজন দগ্ধ হবার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

Banglabid

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টা ৪২ মিনিটে মালিবাগ  চৌধুরীপাড়া বউ বাজার মাটির মসজিদ এলাকায়

একটি ভাঙারি দোকান ও একটি গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খিলগাঁও থেকে দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ২ টা ১২ মিনিটে আগুন নির্বাপন করতে সক্ষম হয় “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।
লিমা খানম আরও জানান, অগুনে ভাঙারি দোকানের মালিক মো, নাদের আলী (৫০)সহ ৫ জন  দগ্ধ হয়েছেন।

গ্যারেজ মালিকের নাম মো. শহিদুল বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় লোকজন উদ্বার করে হাসপাতালে নিয়ে  গেছে।

Reneta

আগুনে ৫০ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়। প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন ও রাসেলের উদ্বৃতি দিয়ে পুলিশ  জানায়, বুধবার দিবাগত মধ্যরাত পৌনে ২ টার দিকে রামপুরা মালিবাগ চৌধুরী পাড়া বউ বাজার এলাকায় রাসেল এন্টার প্রাইজ নামে ওই ভাঙাড়ির দোকানে মালিকসহ ৫ শ্রমিক একটি পিকআপভ্যানে ভাঙাড়ির মালামাল তুলছিলেন। তখন সেখানে হঠাৎ আগুন লেগে যায়।

এতে দোকান  মালিক মো. নাদের আলী (৫০) সহ ৫ শ্রমিক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর রামপুরা চৌধুরীপাড়া থেকে দগ্ধ ৫ জনকে এখানে আনা হয়েছে। তাদের মধ্যে সিদ্দিকের শরীরের ৫২ শতাংশ, হেলালের শরীরের ৮৫ শতাংশ, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, নূরনবীর শরীরের ৪২ শতাংশ ও ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ি ফেরা হল না হাদিসুরের

পরবর্তী

সুপ্রিম কোর্ট বারে সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন এ্যাড. যুথি

পরবর্তী
প্রেসিডেন্টের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন এ্যাড. যুথি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট বারে সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন এ্যাড. যুথি

বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতির ছবি, বাংলাদেশের পরিবেশে দেখা যায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অস্তিত্ব সংকটে অসংখ্য বন্যপ্রাণী

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT