বাংলাদেশ

সিরিয়া ও ইরাকে যুদ্ধ করা কাউকে ঢুকতে দেবে না বাংলাদেশ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনা

সিরিয়া বা ইরাক যুদ্ধে অংশ নেয়া কোন বাংলাদেশী যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ তিন দেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না করা গেলেও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া কাউন্টার টেরোরিজম ইউনিটের শীর্ষ তিন কর্মকর্তাসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। পুলিশ প্রধান ছাড়াও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদ বৈশ্বিক সমস্যা। তা মোকাবেলায় কীভাবে একসঙ্গে কাজ কারা যায় তা নিয়েই আলোচনা হয়েছে।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্য নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিরিয়া বা ইরাক যুদ্ধে অংশ নেয়া কোন বাংলাদেশী যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকার নির্দেশ দেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ তিন দেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না করা গেলেও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফল। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর নিখোঁজ হওয়া রেজওয়ান হারুনের অবস্থান নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

বিষয়:অস্ট্রেলিয়া আইএস আসাদুজ্জামান খান কামাল কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গি যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…